শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

পালা বদলের সংস্কৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
পালা বদলের সংস্কৃতি

সুদয় কুমার মন্ডল
পালা বদলের সংস্কৃতি
ঝরা পাতার বেদনা বসন্ত বাতাসে
পত্রমোচী বৃক্ষ রাজি সুসজ্জিত পত্রপল্লবে
প্রস্ফুটিত ফুলে মধুকরীর বিচরণ সকাশে।

বিবর্তনের উৎসবে আর্তপীড় প্রাণবন্ত
নব যৌবনা প্রকৃতির অনিন্দ্য আলিঙ্গন
শিখরে রক্তিম আভা কৃষ্ণচূড়ায় শিমুল রক্ত
জবা আ¤্রমুকুলে জানায় সাদর সম্ভাষণ।

সুখ সমৃদ্ধির অমীয় ধারায় ধুয়ে সাজাও
হে রাজন!বিপন্ন কুলে সার্বজনীন আবাসন
অকুন্ঠ প্রকৃতির ঐশ্বর্য সম্ভার বিলিয়ে দাও
অকৃপণ হস্তে মহিমান্বিত অনুশাসন।

সকাল টা দিনের পরিচয় জ্ঞাপক
প্রকৃতির বিমুগ্ধ আভারণ
বিবর্তনের পথে বিভেদ বৈষম্য ভূলে হোক
মনুষ্যত্ব ও মানবতার পূর্ণ জাগরণ।

বসন্তের উদাত্ত আহ্বান নতুনত্বের শুভসূচনায়
তৃণদপি প্রান্তিককুল সঞ্জীবনী পানে উদ্ভাসিত
সংস্কৃতির বাতাবরণে প্রকৃতির সখ্যতা
জীবন সুরক্ষায় সুন্দরের শুদ্ধ সমীক্ষা।

Ads small one

সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মহান মে দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মহান মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে, বুধবার বিকেল ৫টায় শহরের কাছারীপাড়াস্থ সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পীচক্র’ চত্বরে এই সভার আয়োজন করা হয়।

উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে।

আলোচনা সভায় শ্রমিক শ্রেণির অধিকার এবং মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সহ-সভাপতি ও বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কমরেড আবুল হোসেন এবং নির্বাহী সদস্য মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

বক্তারা বলেন, মে দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রেরণা। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক মনিরুজ্জামান মুন্না, শেখ আব্দুল ওয়াহেদসহ উদীচীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও পথসভা

আশাশুনি প্রতিনিধি: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা করেছে। শুক্রবার (১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন, উপজেলা নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেল চালক সমিতি, ভ্যান চালক সমিতিসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।

 

পথসভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু আলোচনা রাখেন।

 

 

 

 

 

 

 

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে দিবসের শুরুতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র‌্যালিটি শুরু করা হয়।

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” স্লোগানকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন সহকারে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক।

 

সভায় উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, সাবেক মেম্বার খোরশেদ আলম, মাসুম বিল্লাহ খানসহ আশাশুনি ভ্যান চালক সমবায় সমিতি, রিক্সা ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, নৌকা মাঝি শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন ও দর্জি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।