মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রসঙ্গ: জনস্বার্থের খাল ও দখলদারির সংস্কৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
প্রসঙ্গ: জনস্বার্থের খাল ও দখলদারির সংস্কৃতি

সম্পাদকীয়

উপকূলীয় অঞ্চলের কৃষিজীবন ও পরিবেশ সুরক্ষায় উন্মুক্ত জলাশয় বা খালের ভূমিকা অপরিসীম। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগরের মতো লবণাক্তপ্রবণ এলাকায় সুপেয় ও মিষ্টি পানির আধার হিসেবে খালের গুরুত্ব জীবন-মরণ প্রশ্নের মতো। সম্প্রতি শ্যামনগরের মুন্সীগঞ্জ জেলেখালী খালের পুনঃখনন এবং তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দেশের সামগ্রিক জলাশয় ব্যবস্থাপনা ও দখলদারির এক উদ্বেগজনক চিত্রকে আবারও সামনে এনেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ একর জমিতে বিস্তৃত এই জেলেখালী খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় প্রতিবছর জলাবদ্ধতা তৈরি হতো।

 

বর্ষা মৌসুমে কৃষি মাঠের পানি নিষ্কাশন না হওয়ায় কৃষকের ফসল ও বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো। অন্যদিকে শুষ্ক মৌসুমে মিষ্টি পানির অভাবে বোরো চাষ ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে স্থানীয় জেলেখালী গ্রামবাসী ও কৃষকদের দীর্ঘদিনের দাবি এবং গণস্বাক্ষরের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে বেসরকারি অর্থায়নে খালের ২.২ কিলোমিটার উন্মুক্ত অংশ পুনঃখনন করা হয়। উদ্দেশ্য ছিল স্পষ্টÑপানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে মিষ্টি পানির জোগান নিশ্চিত করা।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, খালের খননকাজ শেষ হতে না হতেই পূর্বের দখলদারদের পক্ষ থেকে খালের একটি অংশে মাছের পোনা ছেড়ে তা পুনরায় দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই দখলের কারণে এলাকায় একধরনের ভীতি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খালের পাশে নিজেদের জমিতে মাটি ফেলতে দিয়ে যে কৃষকেরা খালের স্বার্থে ত্যাগ স্বীকার করলেন, এখন দখলদারদের কারণে তাঁদের সেই পানির অধিকারই হুমকির মুখে পড়েছে। খালের পানি যদি অবরুদ্ধ বা ইজারাভুক্ত হয়ে পড়ে, তবে সাধারণ কৃষকেরা সেখান থেকে এক ফোঁটা পানিও ব্যবহারের সুযোগ পাবেন নাÑএই আশঙ্কা অত্যন্ত যৌক্তিক।

অভিযুক্ত দখলদার পক্ষ থেকে আইনি নিষেধাজ্ঞা বা মামলার অজুহাত তোলা হলেও, জনস্বার্থের চেয়ে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ বড় হতে পারে না। এই খালটি শুধু মাছ চাষের ক্ষেত্র নয়, এটি পুরো এলাকার জলাবদ্ধতা নিরসন এবং বোরো ও আমন ধান চাষের একমাত্র রক্ষাকবচ। স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকদের বক্তব্য থেকে স্পষ্ট যে, খালটি যদি আবার কোনো প্রভাবশালী মহলের হস্তগত হয়, তবে এলাকার পুরো কৃষি অর্থনীতি হুমকির মুখে পড়বে।

Ads small one

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী এই পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হয়ে ১৩ জুলাই ২০২৬ (সোমবার) পর্যন্ত চলার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ (বুধবার) থেকে এই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।

দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

 

 

 

 

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

 

 

তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

‎তালা প্রতিনিধি: ‎তালায় বেসরকারি সংস্থা দলিত’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র আয়োজনে এবং দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ইনক্লুশন এন্ড লাইভলিহুড) নিতাই চন্দ্র দাস।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা (অঃ দাঃ) মো. শরিফুল ইসলাম।

 

দলিত’র টেকনোলজি এডুকেটের পবিত্র দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাইনান্স ও এডমিন কৃষ্ণ পদ দাস, প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও কমিউনিটি নারী নেত্রী স্বরসতী দাসসহ ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় দলিত সংশ্লিষ্ট ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের মেয়াদ, বাজেট এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।