প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: কারিমা হাইস্কুলের জয়
সোমবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-২৬ এর ২য় দিনের খেলা সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় বনাম কারিমা মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান করে। দলের জুবায়ের ৫২ রান করে। প্রতিপক্ষের তরিকুল ৫টি ও আশরাফ ৩টি উইকেট লাভ করে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ২১.২ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দলের তরিকুল ৫৬ এবং ই¯্রাফিল ২৯ রান করে। ফলে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৫ উইকেটে জয়লাভ করে।
আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর মধ্যে ৩য় খেলা অনুষ্ঠিত হবে। প্রেসবিজ্ঞপ্তি









