বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকাতে আমদানিতে কঠোর নজরদারি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকাতে আমদানিতে কঠোর নজরদারি

এম শফিকুল ইসলাম: দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের স্থল ও সামুদ্রিক বন্দরগুলো দিয়ে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ৩০ লাখ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যাংক ও আমদানিকারক প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে অর্থদ-ের পাশাপাশি নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে বলে কাস্টমস হাউস সূত্রে জানা গেছে।

ভোমরা সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপকের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ আমদানিকারক, বিদেশি রপ্তানিকারক, পণ্যের বিবরণ, মূল্য ও বাণিজ্যিক নথিপত্র নিবিড়ভাবে যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বড় অঙ্কের এলসি খোলার আগেই তা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তদারকিতে আসবে, যা অর্থ পাচার রোধের পাশাপাশি আমদানিতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।

সংশ্লিষ্ট সার্কুলারে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিবিধান সমন্বয় করার পাশাপাশি বড় অঙ্কের এলসি খোলা, নথিপত্র সংরক্ষণ ও রিপোর্টিংয়ের বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য স্পষ্ট করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার এ কে এম জামিউল আলম জানান, প্রশাসনিক দপ্তর থেকে আমদানিকারক প্রতিষ্ঠানের খোলা এলসি যাচাইসহ অনলাইনে আমদানি তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এদিকে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ও কমিশনারের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বড় অঙ্কের আমদানির ক্ষেত্রে পণ্যমূল্য বাড়িয়ে দেখানো (ওভার ইনভয়েসিং), ভুল পণ্যের বিবরণ উপস্থাপন এবং বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধ করা। কোনো পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দেখিয়ে টাকা বিদেশে পাঠানো হচ্ছে কি না, তা এলসি খোলার আগেই যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে। আমদানিকারক ও রপ্তানিকারকের পরিচয়, পণ্যের দাম এবং নথিপত্র পরীক্ষার এই তিন স্তরের নজরদারি কার্যকর হলে অর্থ পাচারের ঝুঁকি অনেকটাই কমে আসবে।

Ads small one

অতিরিক্ত সাত লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
অতিরিক্ত সাত লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে চলতি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য অতিরিক্ত প্রায় সাত লাখ টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে ছয় লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।

প্রস্তাবে বলা হয়, অতিরিক্ত এ জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি।

পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এই অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার দায় পড়েছে অধিনায়কের ওপর। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে অধিনায়ক জ্যোতির। আর এ কারণেই মূলত নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানালেন, ‘আমরা আজ (একটু আগে) তার মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।’

জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।

কটাক্ষ থামানোর সহজ সমাধান দিলেন স্বস্তিকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
কটাক্ষ থামানোর সহজ সমাধান দিলেন স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় ট্রল ও কটাক্ষের শিকার হওয়া বিনোদন জগতের তারকাদের জন্য যেন নিত্যদিনের ঘটনা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেই নেতিবাচকতাকে গায়ে না মেখে কীভাবে সামলে নিতে হয়, তা বেশ ভালোভাবেই জানেন।

ট্রলকারীদের উদ্দেশ্যে কঠোর জবাব না দিয়েও কিভাবে তাদের মুখ বন্ধ করে দেওয়া যায় তা নিয়ে কথা বলেছেন। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সহকর্মীদের সঙ্গে আড্ডায় ট্রল সামলানোর এই সহজ উপায় বা ‘রেমিডি’র কথা জানান স্বস্তিকা।

তিনি বলেন, আমি শুধু তোমাদের একটা টিপসই দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন তারা আসলে আমাদের প্রতিক্রিয়া বা রিয়্যাকশন দেখতে চায়।

স্বস্তিকার কথায়, তারা চায় আমরা ক্ষুব্ধ হয়ে বলি কেন আমাকে এই কথা বললেন? আপনি কি জানেন আমি কতটা কাজ করেছি? কিন্তু আমার মনে হয়, এসব কথা বলে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজনই নেই।নেতিবাচক কমেন্টের সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় সমাধান হলো, যে যা বলছে তার সঙ্গে সোজা সহমত প্রকাশ করা। আপনি যদি তাদের মন্তব্যের সঙ্গে একমত হয়ে যান, তবে উল্টো দিকের মানুষটার আর নতুন করে কিছু বলার থাকে না। সেখানেই সব কথার সমাপ্তি ঘটে। তাই কেউ কটু কথা বললে আপনি বলবেন হ্যাঁ, আমি সেটাই! ব্যাস, তাহলেই সমস্যার সমাধান।