বারুদ অভ্যাস করো
আসাদুজ্জামান বর্ণচাষী
হে বসন্ত
তুমি কুড়ি থেকে ফুল নয়;
বরং
বারুদ ফোঁটাও
আগুন ঋতুতে হানো
মরণের বাণ।
যেখানে রাষ্ট্র ভালো নেই
সেখানে ঈশ্বরের মন খারাপ কি যৌক্তিক নয়?
ও প্রিয়তমা তুমি ক্রমশ বারুদ অভ্যাস করো।
কারণ এখন থেকে রাষ্ট্র
তার জরায়ু মুখে
আগুন রাখার অভ্যাস করছে…!








