বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

বিভিন্নস্থানে ভূমিসেবা মেলা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
বিভিন্নস্থানে ভূমিসেবা মেলা উদ্বোধন

পত্রদূত রিপোর্ট: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ সূচনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিভিন্ন উপজেলা ভূমি অফিসে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার আয়োজন করা হয়। দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা বিভিন্ন জেলা ও উপজেলা ভূমি সেবামেলার অনুষ্ঠানে সরাসরি প্রদর্শন করা হয়।
কলারোয়া উপজেলা


কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলারোয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিসেবা মেলার আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সমবায় অফিসার অনিমেষ দাশ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আহাম্মদ আলী, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক এমএ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জাহিদুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা।


শ্যামনগর উপজেলা
শ্যামনগর প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। মেলা উপলক্ষে পরে মডার্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, কৈখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম এবং কানুনগো আব্দুল আলিম। এ সময় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আশাশুনি উপজেলা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তিন দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে স্টল স্থাপন করে লাল ফিতা কেটে এ ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ভূমি অফিসের নাজির শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন জামাতের আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী আব্দুল হাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত একটানা চলবে বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা।


পাইকগাছা উপজেলা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু হয়েছে। ১৯ মে সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, মোর্তজা জামান আলমগীর রুলু।
কয়রা উপজেলা
জিএম রিয়াজুল আকবর, কয়রা (খুলনা): কয়রায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ভুমিসেবা মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো,আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ জামায়াতের উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, ভুমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেরুন নেছা, সার্ভেয়ার বাবুল আকতার, নাজির মো. মোমিনুল ইসলাম প্রমুখ

Ads small one

সিসিডিবি’র উদ্যোগে শ্যামনগরে সমমনা সংস্থাগুলোর কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
সিসিডিবি’র উদ্যোগে শ্যামনগরে সমমনা সংস্থাগুলোর কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারি ও বেসরকারি সমমনা সংস্থাগুলোর অংশগ্রহণে সিসিআরসি ও আরবিএ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রূপন। সিসিডিবি’র রেজিলিয়েন্স বিল্ডিং ম্যানেজার সামিউল আলিম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বিষয়বস্তু তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শামসুজ্জামান কনক। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জমি বিরোধে গাছ কাটার অভিযোগ, দেবহাটায় আদালতে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
জমি বিরোধে গাছ কাটার অভিযোগ, দেবহাটায় আদালতে মামলা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাছপালা কেটে ফেলা এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বসন্তপুর গ্রামের বৈদ্যনাথ দাস বাদী হয়ে শংকর দাস ও দিপঙ্কর দাসসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা (নং-৪০৬/২০২৬) দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, বসন্তপুর মৌজার ৫৮ শতক পৈতৃক সম্পত্তির একটি রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা নিয়ে আগেও একটি মামলা আদালতে বিচারাধীন আছে। বাদীর অভিযোগ, চলমান মামলার তোয়াক্কা না করে প্রতিপক্ষ জোরপূর্বক তাঁর জমিতে প্রবেশ করে বিভিন্ন গাছগাছালি কেটে সাবাড় করেছে এবং জমি দখলের চেষ্টা চালিয়েছে। বিবাদীদের আর্থিক ও সামাজিক প্রভাবের কারণে তাঁর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উচ্ছেদ অভিযানে নিঃস্ব হওয়ার শঙ্কা: জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপ চান কুলিয়াবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
উচ্ছেদ অভিযানে নিঃস্ব হওয়ার শঙ্কা: জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপ চান কুলিয়াবাসী

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা-ভেটখালি মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আলিপুর থেকে কুলিয়া বাজার পর্যন্ত অংশে সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। সড়কের ‘অপ্রয়োজনীয় অংশ’ উচ্ছেদ না করে কেবল মূল কাজের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু জমি ব্যবহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে গত ২৪ জুন জেলা পরিষদ প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন তাঁরা। আগামী ৮ ও ৯ জুলাই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে আবেদনপত্রটি তুলে দেন।
এ সময় কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু হুরাইরা এবং সমাজসেবক মোজাম্মেল হোসেনসহ (মিনু ডাক্তার) এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ প্রশাসক ভুক্তভোগীদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে পরিচিত সাতক্ষীরা-ভেটখালি মহাসড়কের উন্নয়ন কাজকে স্থানীয়রা স্বাগত জানান। তবে সওজ-এর নকশা অনুযায়ী ঢালাওভাবে উচ্ছেদ করা হলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাঁদের দোকান, পুঁজি ও জীবিকা হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়বেন। গ্রামীণ অর্থনীতি, মাছের শেড ও স্থানীয় বাজার ব্যবস্থা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া সড়কের পাশে দীর্ঘদিন ধরে বসবাসকারী বহু ভূমিহীন পরিবার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারানোর ঝুঁকিতে রয়েছে। মানবিক ও সামাজিক দিক বিবেচনা করে সড়ক উন্নয়নে যতটুকু জমি অপরিহার্য, ঠিক ততটুকু রেখে বাকি অংশ উচ্ছেদ না করার জোর দাবি জানানো হয়েছে।