ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে ব্যবসায়িক বিরোধের জেরে আমিরুল ইসলাম বাবু (৩৫) নামের এক ওয়ান-টাইম (একবার ব্যবহারযোগ্য) পণ্য ব্যবসায়ীকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আজু ঢালী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সাতক্ষীরার বিজ্ঞ আমলি ১ নম্বর আদালতে একটি মামলা দায়ের করেছেন। গত ১৭ মে (রবিবার) রাতে দক্ষিণ আলিপুর এলাকায় টুটুল মেম্বারের ইটের ভাটার সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আমিরুল ইসলাম দক্ষিণ আলিপুর গ্রামের বাসিন্দা। মামলার আসামিরা হলেনÑএকই গ্রামের সুজল (৩০), ছাত্তার (৫৮), জাহাঙ্গীর হোসেন (৫০), শামিনুর (৩৬) ও রাকিবুল (২০)। ভুক্তভোগী পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।





