রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী এবং একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে ভূমিকা রাখতে হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Ads small one

কেশবপুরে মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
কেশবপুরে মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার কেশবপুর প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গভর্নিং বডির সভাপতি সৈয়দ জাহিদ হাসান লিখিত বক্তব্যে বলেন, তার ভাই ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ দেশের জন্য জীবন উৎসর্গ করে শাহাদাত বরণ করেন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং এলাকায় উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে আমার পিতা সাবেক এমপি মরহুম মাওলানা সাখাওয়াত হোসেন নিজের জমি ও শ্রম দিয়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন। এ কলেজটি আমাদের আবেগ, দায়বদ্ধতা ও এলাকার মানুষের প্রতি অঙ্গীকার।

 

প্রতিষ্ঠানের প্রয়োজনে ও সংশ্লিষ্ট সকলের অনুরোধে আমি সভাপতির দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়েই কলেজের নতুন ভবন নির্মানসহ অবকাঠামো উন্নয়নসহ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছি। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এ কলেজের নিয়ন্ত্রন দখলের চেষ্টা করছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ কলেজটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, শিক্ষার পরিবেশ যেন অক্ষুন্ন থাকে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আব্দুল খালেক, বিএনপি নেতা বাবলুর রহমান, মুশফিকুর রহমান ও শুভ্র।

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর ও সহকারী জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের প্রমূখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অডিটর ও আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আবু সাঈদ প্রমূখ।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাচনল গ্রামের মাঠে পেঁপে চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫.৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে এই আধুনিক পেঁপে বাগান। বর্তমানে বাগানজুড়ে ঝুলে থাকা পেঁপে এবং এর বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে সংশ্লিষ্টদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট’ (এসএসিপি-রেইনস)-এর আওতায় এবং জিএএফএসপি ও আইএফএডি -এর আর্থিক সহযোগিতায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি বাগান হিসেবে এটি তৈরি করা হয়েছে। এখানে ‘টপ লেডি’ ও ‘গ্রীন ফায়ার’ জাতের পেঁপে চাষ করা হয়েছে।

বাগান পর্যবেক্ষণ করে দেখা যায়, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ১৩০ মণ থেকে ১৪০ মণ কাঁচা ও পাকা পেঁপে তোলা হচ্ছে এই ক্ষেত থেকে। সংগৃহীত পাকা পেঁপেগুলো সুন্দরভাবে ক্যারেট ও প্যাকেটে বন্দি করে সরাসরি রাজধানী ঢাকায় সরবরাহ করা হচ্ছে। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি বাজারে এই পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আকলিমা আক্তার এবং উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের সার্বিক দিকনির্দেশনায় উন্নত প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে এই ফলন নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, প্রচলিত ফসলের তুলনায় পেঁপে চাষে লাভ বেশি এবং উৎপাদনও দ্রুত পাওয়া যায়। এলাকাটিতে পেঁপে চাষের এই বাম্পার ফলন দেখে আশেপাশের অন্য অনেক চাষিও এখন উচ্চমূল্যের এ ফল ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সৌরভ দেবনাথ জানান, কলারোয়ার মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে কলারোয়ার এই সফলতার গল্প অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেয়া যায়।