মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতায় ‘ওয়াশ মেলা’
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাত ধোয়া ও স্বাস্থ্যসম্মত আচরণে অভ্যস্ত করে তুলতে ‘ওয়াশ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আইডিপির ওয়াশ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক মেলার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত মেলায় প্রধান অতিথি থেকে কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ব্র্যাক আইডিপির এরিয়া ম্যানেজার মোরাদ হোসেন। এ সময় ব্র্যাকের আঞ্চলিক প্রতিনিধি শাহানাজ খাতুন ও রতœ ম-ল উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন, পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, এই মেলা আয়োজনের আগে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে আরও দুটি আলাদা সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়ার সঠিক সময় ও স্বাস্থ্যবিধির নানা দিক শেখানো হয়েছিল। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদরের ফিল্ড কর্মকর্তা ফয়জুল ইসলাম।









