মাঠের গান
প্রেমাংশু শ্রাবণ
প্রতিটি ভাঙা প্রেমের পরে
পড়ে থাকে মাঠ।
মাঠের অদূরে নদী, তিরতিরে হাওয়া
সমস্ত প্রেমের পথ এই মাঠে এসে মেশে।
মাঠে মাঠে শস্যের ফুলে ফুটে ওঠে অক্ষরের মায়া।
ভাঙা প্রেমের বেশ কিছু ঋতু পরে….
ভাঙনের দুঃখ চলে যায়
তখন সেই দুঃখহীন ভাঙা রাতে
ভাঙা জোছনা খেলা করে
প্রেমিকাকে বন্ধু মনে হয়।









