বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

মুন্সীগঞ্জ সুন্দরবন বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ সুন্দরবন বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

আবু কওছার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল, সমাজসেবক আব্দুর রাজ্জাক সরদার এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

বিশেষ অতিথি আবুল কাসেম মোড়ল বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি সমাজ ও দেশের উন্নয়নের পথেও বড় বাধা। সভায় অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা বক্তব্য দেন।

 

Ads small one

আশাশুনির বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
আশাশুনির বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে দীর্ঘদিনের অবহেলিত ও চলাচলের অনুপযোগী একটি কাঁচা-ইটের রাস্তা নিজ খরচে সংস্কার করছেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে শ্রমিক দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।
বুধহাটা দক্ষিণপাড়া, পোদ্দারপাড়া ও নাথপাড়া সংযোগকারী এই সড়কটি দীর্ঘদিন ভাঙাচোরা থাকায় বর্ষাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কারকাজ তদারকিকালে এডভোকেট শহিদুল ইসলাম বলেন, জনগণের কষ্ট লাঘব করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচন সামনে থাকলেও তিনি নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক ও সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সম্পাদক আজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় দেড় হাজার কৃষককে বীজ ও সার সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
কলারোয়ায় দেড় হাজার কৃষককে বীজ ও সার সহায়তা

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৩০ জুলাই উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে প্রণোদনার সবজি বীজ ও সার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমুখ।

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

পত্রদূত ডেস্ক: ‘প্রতারণার ফাঁদে বন্দী’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মিলনায়তনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের তাৎপর্য তুলে ধরে নিরাপদ অভিবাসন ও জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জরিপ অফিসার মো. আবদুল মজিদ ও মো. আব্দুস সালাম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রেইন্টিগ্রেশন) ইমরান হোসেন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সিলর নন্দিতা সরকার। মুক্ত আলোচনা পর্বে মানব পাচারের শিকার ব্যক্তি, সম্ভাব্য অভিবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।