শেষ চুম্বন আমার
সুশান্ত হালদার
তুমি কি সেই পারিজাত
বর্ষার কদমে এনেছিলে ঘৃতকুমারীর কামাতুর সুবাস?
ওগো মধুমালতী
তুমি কি সেই পারিজাত
রক্তকরবী বুকে এনেছিলে দ্রোণাচার্য অভিশাপ?
তুমি কি সেই পারিজাত
ভেবেছিলে যাগযজ্ঞ ছাড়াই লক্ষ্যভেদী অর্জুন হবে তোমার?
আমাকে দেখ
ক্ষতগুলো সব হেমবর্ণ অত্যুজ্জ্বল,নিপীড়িতের নির্য়াস
গন্ধর্বকুলে ডেকে এনেছি তাই নিজেই নিজের সর্বনাশ,
তুমি কি সেই পারিজাত
ভেবেছিলে লোহিতচন্দনে লেখা হবে ইতিহাস তোমার?
আমাকে দেখ
পারস্য তটে সিন্ধু ভুলেছি, ইন্দো আর্যে দ্রাবিড়,
ইতিহাস বিধৌত বাংলাদেশ যদি হয় আমার
টগর বুকে ‘বিজয়া’ লিখে…
শারদ স্মরণীয়তায় পারিজাত বুকে শেষ চুম্বন আমার!












