শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনাসভাসহ পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন প্রমুখ।









