রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে ট্রাক্টর দিয়ে ফুটবল মাঠ চাষ, বাঁধা দেওয়ায় হামলা, আহত ১৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
শ্যামনগরে ট্রাক্টর দিয়ে ফুটবল মাঠ চাষ, বাঁধা দেওয়ায় হামলা, আহত ১৩

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ফুটবল মাঠ চাষ করার ঘটনায় প্রতিবাদ করতে যেয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ১৩ জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের দেবালয় গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশও হামলার শিকার হয়। আহতদের মধ্যে আহসান হাবীব (১২), রাশিদুল ইসলাম (২৭), সাইমুম (১৯) ও আবু হানিফা (১৮)কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাইফুল ও তার রমজান হামলায় নেতৃত্ব দেন বলে দাবি ভুক্তোভোগীদের।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাশিদুল ইসলামের ভাষ্য দেবালয় মৌজাভুক্ত সরকারি প্রায় ১৮ বিঘা জমি দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভোগদখল করছিলেন মরহুম খাজা নাজিমউদ্দীনের পুত্র সাইফুল ও তার স্বজনরা। গ্রামবাসীদের দাবির প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশানর (ভুমি) কয়েক মাস আগে সেখান থেকে প্রায় ৮ বিঘা জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ দেন। পরবর্তীতে স্থানীয় তরুনরা উক্ত জমি ফুটবল খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে থাকে।

 

সোমবার সকালে সাইফুল ও রমজানের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩৫/৪০ জন ব্যক্তি ৩টি ট্রাক্টর নিয়ে সেখানে পৌছে মাঠ চাষ শুরু করে। এসময় গ্রামবাসীরা বাঁধা দিতে গেলে কাশিপুর ও খাগড়াদানা গ্রাম থেকে আগত ভাড়াটে সন্ত্রাসীরা স্থানীয়দের উপর হামলা করে। এসময় সন্তানদের রক্ষায় এগিয়ে এলে মরিয়ম খাতুন (২৩) ও আয়েশা বেগম (৪২) নামে দুই নারীও আহত হয়। অপর আহতরা হলো শাহাজালাল (১৮), সাইদ (৩০), সাগর (২০), রেজাউল (৩৫), মিজান (৩২), শাহিন(২৪), মোস্তাফিজুর (২৭)।

অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলেও রমজান আলী জানান, সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মাঠ চাষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন যাবত উক্ত জমি তাদের দখলে। সরকার ইচ্ছে করলেই জমি অন্যকে দিতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হোসাইন জানান উক্ত জমি সরকারি। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সামান্য কিছু জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। তবে সোমবার সকালে কিছু ব্যক্তি একাধিক ট্রাক্টর নিয়ে জোরপুর্বক ঐ জমি চাষ করতে যেয়ে বাঁধা পেয়ে হামলার ঘটনা ঘটিয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকার সাথে জড়িতরা শ্যামনগর থানা পুলিশের সাথেও মারাত্মক দুর্ব্যবহার করেছে। এহাজার জমা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।