মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে সূশীলনের প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
শ্যামনগরে সূশীলনের প্রকল্প অবহিতকরণ সভা

সংবাদদাতা: শ্যামনগরে সূশীলনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা সভাকক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শানসুজ্জাহান কনক।

 

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ তদন্ত কর্মকর্তা, ফ্রেন্ডশীপের শাকোয়াত হোসেনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সকলের উপস্থিতিতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেন সূশীলনের প্রোজেক্ট কোয়াডিনেটর মুক্তার হোসেন। অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন সূশীলনের উপজেলা ম্যানেজার মোঃ সাজ্জাত হোসেন ও সি এফ রাজিব।

Ads small one

সীমান্তে বাড়ছে পাচার: মাদকে ভাসছে সাতক্ষীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
সীমান্তে বাড়ছে পাচার: মাদকে ভাসছে সাতক্ষীরা

সংবাদদাতা: সাতক্ষীরা জেলার সঙ্গে ভারতের ২৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে স্থল, নদী এবং সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত। অভিযোগ রয়েছে, এসব সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত মাদক পাচার হয়ে আসছে। বিজিবি, পুলিশ ও র‌্যাবের নিয়মিত অভিযান সত্ত্বেও মাদকের কারবার নিয়ন্ত্রণে আসছে না।
জানা গেছে, সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা প্রায় ১০৪ কোটি টাকার মাদক সম্প্রতি ধ্বংস করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ অন্যান্য মাদক জব্দ করলেও কারবার বন্ধ হচ্ছে না। গ্রাম থেকে শহর—সর্বত্রই বাড়ছে এর প্রভাব।
সীমান্তবর্তী বাসিন্দাদের সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান সিন্ডিকেটগুলোর মাধ্যমেই মূলত এসব উপাদান আনা হয়। বিভিন্ন সীমান্ত পয়েন্টে নির্দিষ্ট কিছু ব্যক্তি এসব সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সাগর জানান, স্থানীয় পর্যায়ে মাদক প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে এবং সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করা হয়েছে এবং ৫১টি মামলা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অবলম্বন করা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝুঁকি বেশি, তবে মূল ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। তবে মাদকের স্থানীয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ রোখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সম্পাদক মো. নুরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণি থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন যোগ দিয়েছেন। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মিশকাতুল ইসলামসহ ইউএনও কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এর আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে কেশবপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও উন্নয়নমুখী হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।