সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

সময়ের সন্ধিক্ষণে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
সময়ের সন্ধিক্ষণে

গাজী হাবিব
ধোঁয়ার মতো ভাসে খবর, অস্থিরতায় ঢেকে যায় দিন।
বিভ্রান্ত সংলাপ ভাঙনের শব্দ তোলে নীরব রাতের দেয়ালে।
রাজপথে নামে লোভ, দাউ দাউ জ্বলে সময়ের দাবানল।
ক্ষমতার দোলাচলে কাঁপে ক্লান্ত দুপুর,
অচেনা ছায়ায় ঢাকে মহল্লা।
রোষানলের প্রতিধ্বনি হয় ঠোঁট আর দৃষ্টিতে।

তবে, পেরিয়ে যাবে তুমুল সময়- থামবে ঝড়,
এদেশও একদিন ঠিক খুঁজে নেবে ‘পথ।

Ads small one

সাতক্ষীরা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা আহ্বায়কের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা আহ্বায়কের মতবিনিময় সভা

​নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম। ৪ জুলাই সকাল ১১টায় শহরের পাকাপুল মোড়ে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট। ​জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা কামনা করা হয়। এছাড়া জেলার প্রয়াত সকল মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়।
​সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা, সরকারি অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তির বিষয়ে আলোচনা করেন।​ বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি একাত্তরের শহীদদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।
​সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম গত ২ জুলাই সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সভার উদ্ধৃতি দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সিভিল সার্জন ডা. আব্দুস সালাম আশ্বাস দিয়েছেন যে, সাতক্ষীরায় কোনো বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না। সরকারি হাসপাতালে ওষুধ না থাকলে তা কিনে দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী পাবেন। ​সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা তাদের দাবির কথা তুলে ধরেন। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১৯৯০ সালের পর শেষ ষোলোতেই বিদায় নিলো ব্রাজিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
১৯৯০ সালের পর শেষ ষোলোতেই বিদায় নিলো ব্রাজিল

আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইউরোপের দলটি। একই সঙ্গে ১৯৯০ সালের পর বিশ্বকাপে এত আগে বিদায় নিয়েছে সেলেসাও শিবির।

ম্যাচের ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিটের শেষ মুহূর্তে জোরালো নিচু শটে বল জালের কোণে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন তিনি। শেষ দিকে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন।

অথচ ১৯৯৪ থেকে ২০২২—টানা আটটি বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে খেলেছিল ব্রাজিল। এই সময়ের মধ্যে একমাত্র দল হিসেবে প্রতিবারই শেষ আটে জায়গা করে নিয়েছিল সেলেসাওরা। তবে মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে হেরে ভেঙে গেলো সেই ছন্দও। সর্বশেষ ১৯৯০ সালে শেষ ষোলোতে বিদায় নেওয়ার অভিজ্ঞতা হয়েছিল তাদের।

বিশ্বকাপের শেষ ষোলোর আগের দুইবারই ১৯৩৮ ও ১৯৯৮ সালে বিদায় নিয়েছিল নরওয়ে। এবার সেই বাধা পেরিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো অথবা ইংল্যান্ড।

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

শেষ ৩২ এ জাপানের বিপক্ষে আনচেলত্তির মাস্টার ক্লাস কাজে দিয়েছিল। কিন্তু আগের চার দেখায় যে নরওয়েকে ব্রাজিল হারাতে পারেনি। সেই দলটির কাছে আরও একবার পরাভূত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে শেষ ষোলোতেই ব্রাজিলের কাঙ্ক্ষিত হেক্সা মিশনের ইতি ঘটেছে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে ইতিহাস গড়েছে নরওয়ে। যারা প্রথমবার জায়গা করে নিয়েছে শেষ আটে।

১৯৯৮ সালের বিশ্বকাপে শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছরের বিরতির পর নরওয়ে প্রত্যাবর্তনটা হলো আরও রাজকীয়ভাবে। এবার তো সেলেসাওদের হারালো শেষ ষোলোতে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আর জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড।

ম্যাচের ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিটের শেষ মুহূর্তে জোরালো নিচু শটে জোড়া গোল পূরণ করার পাশাপাশি নরওয়ের জয়ও নিশ্চিত করেন তিনি।

নিষ্প্রভ পারফরম্যান্সের মাশুল-ই দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ক্রিস্তোফার আয়ের বক্সের ভেতর মাতেউস কুনহাকে ফাউল করেছেন। এরপর পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেস।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল। এবার স্পটকিক থেকে জাল খুঁজে নেন নেইমার। তবে সেটি আসে খুব দেরিতে। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হার এড়ানোর জন্য সেই গোল যথেষ্ট ছিল না।