সাংবাদিক শামিমের সুস্থতা কামনায় জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের বিবৃতি
সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সহকারী সম্পাদক ও সাংবাদিক মারুফ আহমেদ খান শামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে বলা হয়, গত ৮ জুন (সোমবার) কালিগঞ্জের নলতা এলাকা থেকে সাতক্ষীরা ফেরার পথে মারুফ আহমেদ খান শামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি আহাদুর রহমান জনি, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম জুয়েল, মুজাহিদ, আব্দুল্লাহ আল মাহফুজ, মোমিনুর রহমান, কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, আক্তারুল ইসলাম, আতাউর রহমান, জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব এবং আলমগীর হোসেন। প্রেসবিজ্ঞপ্তি









