সাতক্ষীরা গালর্স হাই স্কুলের সামনের ঝাল মুড়ি বিক্রেতা বিদ্যুৎস্পৃষ্টে নিহত
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝাল মুড়ি বিক্রেতা মোঃ ইউনুস হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬ টার সময় সাতক্ষীরা শহরের কামালনগর গোরস্থানের পাশে তার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত মোঃ ইউনুস হোসেন ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে ভ্যানগাড়ি গোচাচ্ছিলেন। এসময় তার টিনের চাল বিদ্যুতায়িত হয়ে ভ্যান গাড়িতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভ্যানগাড়ি স্পর্শের সাথে সাথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।









