সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক এক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান চালায়।
বিজিবি জানায়, অভিযানে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ১৪ হাজার টাকার বোরকা এবং ৯০ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া কলারোয়ার আয়সার মোড় এলাকা থেকে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য ৩ হাজার টাকা।
শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে জানায় বিজিবি। চোরাচালান প্রতিরোধ, দেশীয় শিল্পের সুরক্ষা এবং রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।












