শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার রোড ক্যাম্পেইন ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার রোড ক্যাম্পেইন ও আলোচনা সভা

সংবাদদাতা: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোড ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পলাশপোলের শহীদ কাজল সরণিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিসচা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আলমগীর আশরাফ, সংগঠনের সহসভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, মো. ঈদুজ্জামান ইদ্রিস, প্রভাষক এস এম রজব আলী ও কার্যকরী সদস্য প্রভাষক নাজমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মো. মাসুদ আলী ও শাহজাহান আলী মিটন, দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দীন সরদার, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান খান, সাংস্কৃতিক সম্পাদক মো. আতিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুববিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন জনি, কার্যকরী সদস্য মো. আবু সাঈদ, মো. আব্দুল মান্নান, অধ্যক্ষ মোরশেদুল হক, হাফেজ মো. আবুল হোসেন, এম এম রবিউল ইসলাম, মো. মাসুদ হাসান মনি, মো. মোস্তাফিজুর রহমান, মো. হাবিবুল্লাহ বাহার, মোহাম্মাদ হাফিজ, শেখ জোবায়ের আল জামান, মো. কামাল হোসেন, ডা. অহিদুজ্জামান, মেম্বর রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মো. লাল্টু, আবীর হোসেন লিযন ও মো. আতিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দক্ষ ও প্রশিক্ষিত চালক দিয়ে যানবাহন পরিচালনা এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তাঁরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য চালক, মালিক, যাত্রী, পথচারী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। তাই দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই।

Ads small one

তালায় ঐতিহাসিক উপজেলা দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
তালায় ঐতিহাসিক উপজেলা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি: তালায় ‘২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহীদুর রহমান। তালা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সাংবাদিক এস.এম. জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য গাজী আব্দুল জলিল; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু; সাংগঠনিক সম্পাদক বি.এম. বাবলুর রহমান; তালা সদর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী; ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান শেখ; খলিলনগর জাতীয় পার্টির নেতা মো. আইয়ুব আলী মোড়ল; যুবসংহতি নেতা নেয়ামত আলী মোড়ল ও বাহারুল ইসলাম মোড়ল এবং উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ঐতিহাসিক উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে স্থানীয় উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মাওলানা তাওহীদুর রহমানের পরিচালনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

ব্রহ্মরাজপুর বাজারে জুয়েলার্সের তালা ভেঙে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুর বাজারে জুয়েলার্সের তালা ভেঙে চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে শ্রী দুর্গা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। দোকানমালিক রাজকুমার মণ্ডল জানান, সকালে পাশের দোকানের ব্যবসায়ী আব্দুল মান্নান তাঁকে দোকানের তালা ভাঙা অবস্থায় থাকার খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে গিয়ে সাটারের তালা লাগানোর অ্যাঙ্গেল, গহনা রাখার শোকেস ও কাজের টেবিলের তালা ভাঙা দেখতে পান।

রাজকুমার মণ্ডল আরও জানান, দুর্বৃত্তরা দোকান থেকে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বাজার কমিটিকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার মণ্ডল জানিয়েছেন, তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করলেন মেয়র প্রার্থী ফারুকে আজম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করলেন মেয়র প্রার্থী ফারুকে আজম

এমএ রহমান, কেশবপুর (যশোর): আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক গাজী ফারুকে আজম।

শুক্রবার বিকেলে তিনি এ কর্মসূচি পালন করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্যোক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন গাজী ফারুকে আজম।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রভাষক শাহাজান আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন, ব্যবসায়ী হাফিজুর রহমান, আব্দুল গনি, যুবনেতা আনারুল ইসলাম, শ্রমিক দলের নেতা মিজানুর রহমান, যুবনেতা আব্দুল মালেক ও ঘের ব্যবসায়ী মিনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।