শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত: র‌্যালি ও খাল পরিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত: র‌্যালি ও খাল পরিষ্কার

নিজস্ব প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক প্রাণ সায়ের খালের পাড়ে গিয়ে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ এবং খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ ও সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
বেসরকারি সংস্থা রূপান্তরের ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। আয়োজকরা জানান, নিরাপদ পানি ও প্রাকৃতিক জলাধার রক্ষার গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রূপান্তরের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, সিনিয়র অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, অনিক দত্ত, রতœা খাতুন ও নাসরিন সুলতানা মৌ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পানির উৎসগুলো দূষণমুক্ত রাখা এবং খালের প্রবাহ সচল রাখা জরুরি। পর্যায়ক্রমে শহরের অন্যান্য জলাশয় ও খাল রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।