সাতক্ষীরায় শহর জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ’ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) রাত আটটার দিকে শহরের মুন্সিপাড়ার আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নূরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও বাইতুলমাল ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব ও মাস্টার বদিউজ্জামান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে শহরের বিভিন্ন ওয়ার্ডের আমীর, সেক্রেটারি এবং বাইতুলমাল সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।






