সাতক্ষীরায় শহর জামায়াতের রুকন সম্মেলন
সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক। তিনি রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
শহর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন শহর নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলু।
এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মপরিষদ সদস্য এবং রুকনরা। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।






