বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় ১টি পিস্তল, ২টি ওয়ান সুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১টি পিস্তল, ২টি ওয়ান সুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সেসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও মোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করে আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসি কাউসার আজিজের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসি কাউসার আজিজের

পত্রদূত ডেস্ক: দুর্যোগের আগেই সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত করা এবং ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর ) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সাতক্ষীরা আয়োজনে ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ এবং জলবায়ু ঝুঁকি বীমা কর্মসূচি’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, ঘূর্ণিঝড় বা কোনো বড় ধরনের দুর্যোগ আঘাত হানার আগেই সাইক্লোন সেন্টারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সাইক্লোন সেন্টারে নেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি সাইক্লোন সেন্টারের পূর্ণাঙ্গ তথ্য প্রস্তুত রাখতে হবে। সংশ্লিষ্ট সব কমিটি, সদস্যদের দায়িত্ব ও করণীয়সহ প্রয়োজনীয় তথ্য দ্রুত হালনাগাদ করে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর আগাম সাড়াদান, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

এ ছাড়া দাতা সংস্থার প্রতিনিধি, বিশ্ব খাদ্য কর্মসূচি খুলনা ফিল্ড অফিসের প্রধান আল মামুন আজাদ, বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কো-অর্ডিনেটর মো: খালিদ মাহমুদ উপজেলা সমন্বয়কারী নিখিল রঞ্জন ও মো: আয়ুব আলী উপস্থিত ছিলেন।

জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’

বাংলাদেশ জামায়তে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত ছিলেন না। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজ চতুর্থ দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার জন্য লিখিত প্রশ্ন ছিল উত্থাপনের জন্য।

নির্ধারিত সময় প্রশ্নোত্তর পর্বে স্পিকার তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রশ্ন উত্থাপনের আহ্বান জানানোর সময় দেখেন তিনি নেই। এ সময় স্পিকার বলেন, জিএম তো নাই। এরপর হাসি দেন স্পিকার। সংসদে অন্যদের মধ্যে অনেককে হাসতে দেখা গেছে।

তার অনুপস্থিতির কারণে সংসদ অধিবেশনে প্রশ্নটি উত্থাপিত হলো না বলে উল্লেখ করেন স্পিকার।

প্রশ্নোত্তর পর্বের ওই কপি যেটা সাংবাদিকদের হাতে এসেছে, তাতে দেখা গেছে, সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে। তার লিখিত প্রশ্নে ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, ওইগুলো কোথায় কোথায় অবস্থিত। ওই আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা কত? ওই মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জবাব দেওয়ার কথা ছিল, ‘বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে অবস্থিত।

কোহিনুর হত্যা মামরায় গ্রেপ্তারকৃত সোবহানকে ৫ দিনের রিমান্ড আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
কোহিনুর হত্যা মামরায় গ্রেপ্তারকৃত সোবহানকে ৫ দিনের রিমান্ড আবেদন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর কর্মচারি কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত কারখানা মালিক আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমা-ের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন বৃহষ্পতিবার এ আবেদন জানান।

গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার আব্দুর রহমানের ছেলে ও তালতলা বিসমিল্লাহ ফুডস এর স্বত্বাধিকারী।

আদালত সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুরের আবু মুছার স্ত্রী ও সাতক্ষীরা সদরের খেলারডাঙি গ্রামের মৃত মুনসুর সরদারের মেয়ে কোহিনুর বেগম গত সোমবার রাত ৮টার দিকে তালতলা বিসমিল্লাহ ফুডস থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন। পরদিন সকালে তালতলা আব্দুল খালেকের পানিবদ্ধ জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

ওইদিনই পুলিশ কারখানা মালিক আব্দুস সোবহানকে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে তথ্য অনুসন্ধানে আব্দুস সোবহানের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম ভাড়াটিয়া লোকজন দিয়ে কোহিনুরকে হত্যা করেছে মর্মে আশাঙ্কা করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, কোহিনুর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহষ্পতিবার আদালতে পাঁচ দিনের রিমা- আবেদন জানানো হয়েছে।