হারিয়েছি আত্মা
সুজন হোসেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়েছি আমাদের সুখ,
যদিও বোমা পড়েছিল শুধু হিরোশিমায়,
তবুও সে বোমার আঘাতটা এসে লেগেছে মোদের অন্তরে।
সে বোমায় মোরা হারিয়েছি কতো শিশু,
যারা জানতোইনা যুদ্ধের সংজ্ঞা কিংবা যুদ্ধের রীতিনীতি,
অথবা জানতো না দেশে দেশে চলমান কূটনীতি।
মোরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়েছি হিটলারকে,
তবুও এখনো বন্ধ হলোনা ইহুদি হত্যা,
এখনো বন্ধ হয়নি ছোট্ট শিশু হত্যা অথবা ধর্ষণ।
এখনো বন্ধ হয়নি জীবন্ত মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিপণ।
মোরা হারিয়েছি কতো কিছুই এ জীবনটুকুতে,
তবুও কোনো পরিবর্তন নেই,নেই কোনো মানবতার সঞ্চারণ,
আজও ভোরের কাগজ আসে মোদের ঘরের সামনে,
আবার সেই কাগজে আজো শুনতে পাই কাটা মাথার খবর।
আজও বৃষ্টি হয় আমার শহরের বিষাদ কেটে যায়,
সেই বৃষ্টিতেই শুনতে পাই কুহকের অমঙ্গল বার্তা।
প্রিয়তম পবিত্র নগরী মক্কাকে ভালবাসি,
তবুও সেখানেই চলছে অবাধে পাপাকাজ।
কতো কিছুই হারিয়েছি মহাকালের আলিঙ্গনে,
তবুও হারাতে পারেনি নিজের ভেতরকার পাপ প্রবণতা।
কতো শহর বানিয়েছি পৃথিবীর পানে আমরা,
আবার কতো সভ্যতা ধ্বংস করেছি নিজেদের কাজে।
কতো দেহ ছুলাম, কতো ফর্সা গাল লাগলো মোদের হাতে,
শখানেক মেয়েকে প্রত্যাশা করলাম এটুকু জীবনে,
তবুও বললাম আমি প্রেমিক খাটি, একচোখে আসক্ত আমি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়েছি আমাদের সুখ,
তাইকি আমরা আর সুখী হতে পারিনা?
বিষন্নতায় ডুবে থাকি সারাটি দিন, সারাটা রাত বড্ড একা।
সব হারিয়েছি মহাকালের আলিঙ্গনে,
শুধু আটকে থাকলো শিশু হত্যার উন্মত্ত নেশা।
শেষ হয়ে গেলো ভিয়েতনাম যুদ্ধ, পরাজিত ধবলেরা,
তবুও কি তাদের কর্তৃত্ব কমেছে প্রিয়তম ফিলিস্তিনের প্রতি।
অথবা তাদের শাসনে আছে এখনো বহু জাতি।
পৃথিবী যবে উপনীত তার অন্তিম লগনে, সেদিনও
আমরা খুন করে শান্তি পাবো, এক অপার্থিব শান্তি বটে।
প্রেমিকাকে ভালোবেসেও সেই শান্তি পেলাম না!
প্রেমিকার আলিঙ্গনে আবিষ্কার করি দোযখ, পক্ষান্তরে
শিশুর আর্তনাদে খুঁজে পাই বিশাল প্রশান্তি।
আবার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে পৃথিবীতে,
আবার হয়তো বোমা পড়বে প্রিয় নগরী ইস্তানবুলে,
হয়তো কোনো হামাগুড়ি দেওয়া শিশুর উলংগ দেহ,
বোমার আঘাতে লাশ হয়ে উড়বে সুদর্শন হয়ে আকাশে।
অথবা হয়তো বিধ্বস্ত হয়ে যেতে পারে সমগ্র মানব সভ্যতা,
কিংবা সেই অস্ত্র আবিষ্কারক যার কৃতিত্বে হয়েছে সব।
তবে প্রত্যাশা আজ পৃথিবী ভালো থাকুক একটু,
একটু বিশুদ্ধ বায়ু পাক পৃথিবী, মুক্ত হোক প্রজাপতি,
আর ভালো লাগছে না পাপ নিয়ে দেহ বয়ে বেড়ানো,
পৃথিবীর সব আগ্নেয়াস্ত্র দাবানলে পুড়ে ছাই হয়ে যাক,
সব বারুদ ভিজে যাক বৃষ্টির জলে আর বিবেক বিশুদ্ধ হোক,
মরে জাকপৃথিবীর কুখ্যাত সব আত্মা অথবা ধবলেরা,
তবেই শান্তি পাবে পৃথিবী আর শান্তি পাবে নক্ষত্র সব,
আমি খুশি হব, পৃথিবী খুশি হবে, পৃথিবীতে উৎসব হবে।












