শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আড়াল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
আড়াল

কানিজ ফাতিমা
মায়ের মৃত্যুর ঠিক দুই দিন পর রাত প্রায় ১১:৩০। রুমের দরজায় কেউ যেন আস্তে আস্তে করে ধাক্কা দিচ্ছে। দরজা খুলতেই ময়না খালা তাড়াতাড়ি করে আমার রুমে ঢুকে যায়। সাধারণত ময়না খালা আমাদের আউট হাউজে থাকে। সারাদিন ঘরের সব কাজ করে আর রাতে সেখানে থাকে। কিন্তু আজ এখনও আউট হাউজে যায়নি সে। কী হয়েছে খালা কিছু প্রয়োজন?
কথাটা জিজ্ঞাসা করতেই সে চারপাশটা একটু ভালো করে দেখে নিলো। তারপর আমার দিকে এগিয়ে এসে খুব আস্তে আস্তে কানের কাছে এসে বললোÑ
তোমার সাথে দরকারী কথা আছে বুবুজান। আচ্ছা বলো তাহলে।
খালা এবার একটু চুপচাপ। কী যেন ভাবছে। আচ্ছা খালা, বলো তাহলে, কী বলবে। রাত তো অনেক।
খালা এবার কিছু না ভেবেই সোজাসাপ্টা বলে দিলোÑ
বড়োমনিরে তোমার আব্বায় মারসে।
আমার মাকে খালা বড়োমনি বলে ডাকতো কারন আমার চাচিদের ঘরেও সে মাঝে মাঝে কাজ করতে যেত। তাই চাচিকে ছোটমনি বলে ডাকে। ময়না খালার কথাটা শুনে আমি রেগে যাই।
এই রাতে সে আমার রুমে এসে আমাকে বলছে যে আমার বাবা নাকি আমার মাকে খুন করেছে। যেটা অবিশ্বাস্য আর ভিত্তিহীন। মায়ের ২ দিন আগেই মৃত্যু হয়। ঘুমেই মারা যান। ডাক্তার বলেছে হার্ট অ্যাটাকে মৃত্যু। এখানে ময়না খালা এসে কী যা তা বলছে। তুমি কী সব বলছো খালা। তুমি হয়তো ক্লান্ত তুমি যেয়ে বিশ্রাম করো। সে আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। অনেক বুঝিয়ে তারপর তাকে তার ঘরে পাঠাই। তার যাওয়ার পর কথাগুলো মাথায় কেমন জানি ঘুরপাক খাচ্ছিল। বাবা মাকে খুব ভালোবাসতেন, আর মায়ের মৃত্যুর পর তো বাবা পুরাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
না না, আমি শুধু শুধু বাজে কথা ভাবছি। রাতে আর তেমন এই কথা নিয়ে ভাবিনি, ঘুমিয়ে পড়ি। সকালে রান্না ঘরে যেয়ে দেখি ময়না খালা নেই। সকালের নাস্তাও বানানো হয়নি। কিন্তু প্রতিদিন ৯ টা বাজার আগেই খালা সব তৈরি করে রাখতো। হয়তো কাল রাতে দেরিতে ঘুমিয়েছে তাই এখনও সময় করে উঠতে পারেনি। আমি নাস্তা বানিয়ে সব রেডি করে বাবাকে ডাকতে যাই। বাবা ইদানীং খুব অন্যমনস্ক থাকেন। মনে হয় যেন তার আশেপাশে কী হচ্ছে তার খবর থাকেই না। বাবার রুমের দরজা খোলা।
ভেতরে যেয়ে দেখি বাবা চেয়ারে বসেই ঘুমিয়ে আছেন। বাবাকে ডেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠাই। এদিকে আমিও ময়না খালাকে দেখতে আউট হাউজে যাই। আউট হাউজ তালা দেওয়া, কেউ নেই ভেতরে। তাহলে খালা গেল তোÑগেল কোথায়! াসায় এসে দেখি বাবাও খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। সাধারণত আমি, বাবা, মা আর ময়না খালা একই সাথে নাস্তা করতাম। বাবা ময়না খালার কথা জিজ্ঞাসা করে। আমি বলে দেই সে বাসায় নেই। হয়তো মেয়ের বাসায় গেছে। তার মেয়ের বাসা আমাদের এখান থেকে ১ মাইল দূরে। সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে যাই, বাবাও হাঁটতে বের হয়। ছোটখাটো মিলাদ পড়াবে সেই জন্য বোধহয় চাচার বাসায় গিয়েছে। এদিকে দুপুর হবে হবে ময়না খালার কোনো খবর নেই। শেষে নিজেই সব করে বাবাকে খাবার দিয়ে দুপুর বাদে বিকেলে বের হই। উদ্দেশ্য ময়না খালার মেয়ের বাসা। রুপা আপার বাসায় যাওয়ার পর জানতে পারিÑ খালা কাল রাতে ৮ টায় সেখান থেকে বেরিয়ে পড়েছিল। তাহলে খালা গেল কোথায়! আমার কালকে রাতের কথায় কী সে কষ্ট পেয়েছিল? কিন্তু আমি তো তেমন কিছু বলিনি। বাসায় ফিরে আউট হাউজের ডুপ্লিকেট চাবি মায়ের ড্রয়ার থেকে বের করি। মার কাছেই সব কিছুর চাবি থাকতো। আউট হাউজের তালা খুলে ভেতরে ঢুকি। ঘরের সব কিছুই ঠিক ঠাক আছে। কিন্তু খালার রুমের খাটের উপর চাদর নেই। আর কার্পেট টাও মিসিং। হঠাৎ কী হলো!
খালা বা কোথায়? ভাবতে ভাবতেই আউট হাউজ থেকে বের হয়ে গেলাম। সেদিন পুরো রাত ঘুম হয়নি। পরের দিন রুপা আপা আমাদের বাসায় আসে তার মায়ের খবর পেয়েছি কিনা জানতে। মিলাদের সময় ছিল , আমি কোনো রকম সব জোগাড় করেই রুপা আপার সাথে পাশের থানায় চলে যাই। খালার ছবি আর প্রয়োজনীয় তথ্য দিয়ে মিসিং ডায়রি করে আসি। উনারা বলে উনারা খুঁজবে খালাকে। কিন্তু আমার কাছে সব কিছুই খুব অগোছালো লাগছিল। পরের দিন সকালে পুলিশ বাড়িতে আসে। আমাদের সবাইকে বেশ কিছু প্রশ্ন করে আর আউট হাউজের চাবিটা নিয়ে যায় সেটা চেক করতে। উনারা পুরো ঘর খুঁজে তেমন কিছু পায়নি। কিন্তু আউট হাউজের পাশের কুয়াতে নাকি দড়ি বাধা দেখে।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।