আশাশুনিতে অভিযানে সিআর মামলার এক আসামি গ্রেপ্তার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের অভিযানে সিআর মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলমসহ পুলিশের একটি দল উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিআর মামলার আসামি মো. শাওন গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীধরপুর গ্রামের জি এম ইব্রাহিম গাজীর ছেলে।











