শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
আশাশুনিতে বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক-২

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম (৭৬) এর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে থানার মেইন ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত বিএনপি নেতাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আশাশুনি থানায় (০৮)০৬/২৬ নং মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আশাশুনি বাজার জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে হেদায়েতুল ইসলাম একা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে থানার প্রধান ফটকের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, মোছা. সাইলা খাতুনের নির্দেশে এজাহারভুক্ত আসামি মোঃ শাওন (৩২), মোঃ শোভন (২৯), মোঃ জহুরুল ইসলাম (৩২), মোঃ হারুন (৪২), মোঃ পিয়াস হোসেন (২৮) ও মোঃ মুর্শেদ (৩০)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহতর শিকার হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তার ডান হাঁটুতে গুরুতর আঘাত লাগে। এছাড়া কোমরে আঘাতপ্রাপ্ত হন এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার শার্টের পকেটে থাকা নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং টানাহেঁচড়ায় প্রায় ২ হাজার টাকা মূল্যের পরিধেয় বস্ত্র নষ্ট করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পালানোর সময় স্থানীয় জনতা ও আহত নেতার সমর্থকেরা ধাওয়া করে মোঃ শোভন ও মোঃ জহুরুল ইসলামকে আটক করে। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুইজনকে থানা হেফাজতে নেয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএনপির সাবেক আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Ads small one

শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হাকিম ওই গ্রামের লুৎফর গাজীর ছেলে। বিকেলে স্থানীয় মৎস্য ঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিমসহ আরও ৮জন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তারা ঘেরের বাসায় আশ্রয় নিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন আব্দুল হাকিম।
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হাকিমের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ড্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ড্র

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

নগরঘাটা (তালা) প্রতিনিধি: যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়াতে সাতক্ষীরার তালা উপজেলার ২ নম্বর নগরঘাটা ইউনিয়নে শুরু হয়েছে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট।

মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং স্থানীয় দুটি রাইস মিলের সৌজন্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটায় নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ দিনের খেলায় ৬ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেন। নির্ধারিত সময়ে দুই দলই ১-১ গোলে ড্র করে। খেলায় চমৎকার পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ৬ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় মানিক।

বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ মো. ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম লিয়াকত আলী, প্রকৌশলী মনিরুল ইসলাম, ব্যবসায়ী কেশব সাধু, মীর শাহিন হোসেন, শেখ মশিউর রহমান মিলন, ইউপি সদস্য লক্ষ্মীকান্ত মন্ডল ও ডা. আব্দুল গফুর প্রমুখ।

আয়োজকেরা জানান, ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের খেলোয়াড়দের নিয়ে ৯টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ও চলমান ম্যাচগুলোতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যুবসমাজকে সঠিক পথে রাখতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মেম্বারশিপ রেজিস্ট্রেশন কর্মশালায় সাতক্ষীরার দুই স্কাউটার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
মেম্বারশিপ রেজিস্ট্রেশন কর্মশালায় সাতক্ষীরার দুই স্কাউটার

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশনবিষয়ক এক কর্মশালায় অংশ নিয়েছেন সাতক্ষীরার দুজন স্কাউট লিডার। শুক্রবার খুলনার সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করেন রোভার অঞ্চলের সহসভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন, স্কাউটার তৌফিক আলী ও জিল্লুর রহমান।

দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরা জেলা রোভারের ডিআরএসএল পবিত্র কুমার দাশ এবং সহকারী কমিশনার নাজমুল হক অংশ নেন। কর্মশালায় স্কাউট সদস্যদের অনলাইনে তথ্য নিবন্ধন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।