আশাশুনির শ্বেতপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট: বিবাহিত-অবিবাহিত একাদশের লড়াই ১-১ গোলে ড্র
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বুধহাটা দক্ষিণপাড়ার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় দুই দলই সমান নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলায় সভাপতিত্ব করেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অভিভাবক সদস্য মো. আনারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্বেতপুর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জয়নাল সর্দার, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, আব্দুস সালাম পনচু, সাতক্ষীরা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী আসাদুল ইসলাম, আহসান হাবীব, আল আমিন হোসেন, নাফিই সাইকেল স্টোরের স্বত্বাধিকারী টুটুল হোসেন, রাব্বি হোসেন ও আলামিন হোসেন।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মেহেদী হাসান তুহিন এবং মাঠ পরিচালনায় দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের প্রীতি ম্যাচ এলাকার যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।











