শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কয়রায় ৩ ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
কয়রায় ৩ ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-দক্ষিণ মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) ও মো. আরিফুল ইসলাম (৫৫)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মো. মশিউর রহমানের নেতৃত্বে দক্ষিণ মদিনাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটে মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজান ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১৫১ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার ৩০০ টাকা ওজন ১৫ দশমিক ১ গ্রাম, নগদ ৪ হাজার ৫৭০ টাকা, একটি সিম্ফনি বাটন মোবাইল, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ও তিনটি জিপার ব্যাগ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কয়রা থানায় নতুন মামলা হয়েছে।
কয়রা থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত কয়রা গড়তে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

Ads small one

ধুলিহরে সাংবাদিক জি.এম. নূর ইসলামের স্মরণসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
ধুলিহরে সাংবাদিক জি.এম. নূর ইসলামের স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি: ​সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম. নূর ইসলামের স্মরণে জেলার ধুলিহরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার সন্ধ্যায় ধুলিহর সাংবাদিক ক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সাংবাদিক শাহাদাৎ হোসেন ও মোঃ ইমরান হোসেন।

​স্মরণসভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শাহাদাৎ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ খুরশিদ আলম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, মাওলানা রুহুল আমিন বাবলু ও ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।

​সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক জি.এম. নূর ইসলামের কর্মময় জীবন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, সত্য ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর প্রয়াণে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে যে ক্ষতি হলো, তা অপূরণীয়।

​সাংবাদিক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুজ্জামান খোকন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘নয়নসুধা’

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
‘নয়নসুধা’

ইরফানুল আহছান
এই সুন্দর সবুজ জলের দীঘি,
দুই পাশে তার ৩৬ সিঁড়ির শানÑ
সাদা শাড়িতে স্নান করিনু সখী,
দেখিনু আমি ভরিয়া চক্ষু-পরাণ।
দীঘির ঘাটে বসে রহিনু একেলা,
সূর্যরশ্মি আসিয়া চুম্বন করে মোরে;
তোরে পাইবার ইচ্ছে জাগিল এই বিকেলবেলাÑ
যদি পাইতাম, গুছাইয়া রাখিতাম যতেœ তোরে।
সখী, তুই দিবি কি সাড়া মোরে একবার?
তবে তোরে দেখিবার তরে আসিব বারংবার।

কখনও হেরে যেতে হয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
কখনও হেরে যেতে হয়

মোঃ রহমত আলী
কখনও হেরে যেতে হয়..
রোদ হেরে যায় ছায়ার কাছে
ছায়া হেরে যায় মায়ার কাছে
রাত হেরে যায় দিনের কাছে
দিন হেরে যায় রাতের কাছে
সময় হেরে যায় অসময়ের কাছে
মানুষ হেরে যায় অমানুষের কাছে

কখনও হার মানতে হয়..
নিয়ম মেনেও অনিয়মের কাছে
নীতিতে থেকেও দুর্নীতির কাছে
ন্যায়পরায়ণ হয়েও অন্যায়ের কাছে
সত্য বলেও মিথ্যাবাদীর কাছে
সততার পরেও অসৎ ব্যক্তির কাছে
সভ্যতার নামে অসভ্যতার কাছে

কখনও পরাজিত হতে হয়..
সৎ যোদ্ধা হয়েও কূটকৌশলের কাছে
মজলুম হয়েও জালিমের কাছে
নির্দোষ হয়েও অপরাধীর কাছে
যোগ্য হয়েও অযোগ্যতার কাছে
বিশ্বাসী হয়েও বিশ্বাসঘাতকের কাছে
হাসতে হাসতে কভু আপনজনের কাছে

কখনও পরাজয় মেনে নিতে হয়..
অকৃতজ্ঞ নিমকহারামের কাছে
ভাই কিংবা বন্ধুবেশে বেইমানের কাছে
রক্তের সম্পর্কের মীরজাফরের কাছে
দায়িত্বজ্ঞানহীন মানুষের কাছে
সমাজের মনুষ্যত্বহীনদের কাছে
হারামখোর বিবেকহীনদের কাছে

কখনও হেরে যেতে হয়..
আঁধার হেরে যায় আলোর কাছে
আলো হার মানে অন্ধকারের কাছে
সরলতা হেরে যায় প্রতারণার কাছে
ইনসাফ হার মানে বেইনসাফির কাছে
নিরীহ দুর্বল হেরে যায় অত্যাচারের কাছে
নিঃস্বার্থ মানুষ হার মানে স্বার্থপরের কাছে
ভালোবাসা হেরে যায় অবহেলার কাছে
মানবতা হার মানে অমানবিকতার কাছে