মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ধানদিয়া গ্রামে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন। মুখ্য আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মহসীন আলি, দ্য কার্টার সেন্টার এর প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আখতার, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুহা. আজমল করিম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার কলেজের সততা সংঘের সভাপতি সোহেল রানা, সাকিব হোসেন, রাসেল হোসেন, অহনা, মোহসিনা খাতুন, কাজী সুজাতা সুলতানা, জান্নাতুল আশা, লিমা খাতুন, ফারহানা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত সততা ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

ওরিয়েন্টেশনে মানবাধিকার, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, তথ্য অধিকার আইন এবং এসব আইনের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

Ads small one

পাটকেলঘাটাই বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
পাটকেলঘাটাই বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার পল্লীতে বিষপানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী। মঙ্গলবার সকালে তিনি বিষ ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

পরিবারের লোকজন জানতে পেরে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মহননকারী স্থানীয় সরুলিয়া গ্রামের শ্রীকৃষ্ণের স্ত্রী দুই সন্তানের জননী রুপা (৩০)।

জানা গেছে রুপার বাবার বাড়ি কলারোয়া থানার রায়পুর গ্রামে। তার পিতা শম্ভু মন্ডল মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযোগ দিয়েছে। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাহ করার প্রস্তুতি চলছিল।

সাতক্ষীরায় ফোরাম ’৮৭-এর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ফোরাম ’৮৭-এর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বন্ধুদের সংগঠন ফোরাম ’৮৭-এর উদ্যোগে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য, পুষ্টি সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে সাতক্ষীরা প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
দুই দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নিয়ে সংগঠনের সদস্যরা বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষায় সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সংগঠনের সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু জাহিদ ডাবলু, সেলিম আখতার, সাধারণ সম্পাদক শফিউল হাসান, সদস্য আব্দুর রহমান ও নীলাক শাবীন। এছাড়া প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা আইয়ুব হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের পরিচালক আতিকুজ্জামান সাহেদ। সহযোগিতা করেন সহকারী পরিচালক মুজাহিদুর রহমান এবং সংস্থার সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
উল্লেখ্য, ফোরাম ৮৭, সাতক্ষীরা এ নিয়ে তৃতীয়বারের মতো জেলার অসহায় ও দুস্থ প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য, পুষ্টি সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করলো।

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ (মঙ্গলবার) সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার জামাত প্রস্তুতি কাজ সফল করার জন্য সকল সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা মেনেই যৌথভাবে কাজ করে যাচ্ছি। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতে নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিস্কার করবে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, বেলা দুইটা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। নদী পথেও আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন।

 

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।  দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং সকাল নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তথ্যবিবরণী