কলারোয়ায় সোনাই নদী থেকে ১ লাখ টাকার অবৈধ নেট জব্দ ও ধ্বংস
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে সোনাই নদী থেকে অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম নেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এক অভিযানে সোনাই নদী থেকে ৩০টি অবৈধ ‘চায়না দুয়ারি’ নেট জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত নেটের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
উপজেলা মৎস্য সংরক্ষণ আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, পুলিশ ও আনসার সদস্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ চলাচল নিশ্চিত করতে অবৈধ নেট ও বাঁধ অপসারণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






