কালিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে বিস্ফোরকদ্রব্য আইন ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের অভিযোগে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ থানায় দায়েরকৃত এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণী বলা হয়েছে, গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কালিগঞ্জ থানাধীন ০৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানায় এজাহার দায়ের করা হয় এবং সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার বাদী কালিগঞ্জের দাদপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে মো. আফসার আলী গাজী (২৪)।
মামলার আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী (৫০), শেখ আবুল কাশেম আব্দুল্লাহ (৪৫), শেখ নাজমুল আহসান (৪৬), শেখ মেহেদী হাসান সুমন (৪৮), মো. ইকবাল আলম বাবলু (৪৮), আব্দুল হাকিম গাজী (৬০), মো. মিজানুর রহমান গাইন (৪৭), গোবিন্দ মন্ডল, মো. এনামুল হক ছোট (৫০), আলীম আলরাজী টোকন (৪৫), আবু বকর (৪২), রেজাউল করিম (৩২), আসাদুজ্জামান রহমান (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩২), হাফিজুর রহমান (৪৫), মোস্তাফিজুর রহমান খোকন (৪৫), অনিক মেহেদী (৩২), মো: নাজমুল হোসেন (৩৫), মোং মজিবুর রহমান (৪৫), মোজাহার হোসেন কান্টু (৬৫), এবং মোং মোজাম্মেল হক গাইন (মোজাম) (৫৮), সহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন।












