মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কালিমুঞ্জের ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
কালিমুঞ্জের ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও বিদ্যালয়ের বিভিন্ন খাতের বরাদ্দের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমানসহ পরিচালনা কমিটির তিনজন সদস্য এবং কয়েকজন অভিভাবক গত ১৮ অক্টোবর (রবিবার) এ অভিযোগ করেন। আবেদনপত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুছা সরদার সুপারিশ করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে শহীদুল ইসলাম ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি ছাত্রীদের ছবি তুলে ব্লাকমেইল করার চেষ্টা ও শ্লীলতাহানির পাশাপাশি অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, খেলাধুলার বরাদ্দ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগে সন্ন্যাসীর চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা তাঁর বিরুদ্ধে ঝাঁটা মিছিল ও মানববন্ধন করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে অন্যত্র ডেপুটেশনে পাঠান। পরে শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি বর্তমান বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। এ ছাড়া ৩৮ নম্বর মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৯ নম্বর কাজলা প্রাথমিক বিদ্যালয়, ৭৭ নম্বর কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৪ নম্বর নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭২ নম্বর সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার সময়ও ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে জুতোপেটা, ঝাঁটা মিছিল ও মানববন্ধন হয়েছিল। ওই সব ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তার ফটোকপি অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ওই শিক্ষককে শাস্তিমূলক বদলি করা না হলে বিদ্যালয়ের অনেক ছাত্রী অন্যত্র চলে যাবে। অক্টোবরের মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে নভেম্বরের প্রথম সপ্তাহে উপজেলা সদরের ফুলতলা মোড়ে ঝাঁটা মিছিল ও মানববন্ধন করা হবে।

এ বিষয়ে ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অতীতে তাঁর বিরুদ্ধে কয়েকটি বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন শ্লীলতাহানির অভিযোগ তোলা হলেও বর্তমান অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। পূর্বের অভিযোগকে কাজে লাগিয়ে তাঁকে বদলি করানোর জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

Ads small one

আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: গত ২০ অক্টোবর সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় দুর্গোৎসবের ম-প পরিদর্শন করেছেন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। আলিপুর হাটখোলা দাসপাড়া পূজাম-প পরিদর্শনকালে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্র দাস, সাধারণ সম্পাদক জীবন দাস ও উপদেষ্টা নিমাই দাসসহ কমিটির অন্যান্য সদস্যদের কাছে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন আব্দুর রউফ। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জননন্দিত সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন পূজাম-পে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন। গত ১৯ ও ২০ অক্টোবর বিকেল ৫টায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি কপিলমুনি বাজার থেকে শুরু করে আগড়ঘাটা, নাবা, হাউলী, গোয়ালবাথান, চিনামলা, কাশিমনগর ঘাটকান্দা, কাশিমনগর ঋষিপাড়া ও উত্তর কাশিমনগর ঋষিপাড়ার পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সারা দেশের মতো পাইকগাছা উপজেলার বিভিন্ন ম-পে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে। ম-পগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২০ অক্টোবর দেশজুড়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হয়। পাইকগাছা উপজেলায় ১৫১টি মন্দির বা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খুলনার পাইকগাছার বাজারখোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজাম-পগুলো। সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।
পাইকগাছার বিভিন্ন পূজাম-পে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর ম-পে ম-পে পূজারিদের ভিড় বাড়তে থাকে। কেউ দেবী দুর্গার প্রতিমার সামনে করজোড়ে প্রণাম করছেন, কেউ অঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে ম-পগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ।
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন ও এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের জন্য দেশের বিভিন্ন পূজাম-পে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।