শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কেউ চলে গেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
কেউ চলে গেলে

 

আহমেদ সাব্বির
কেউ চলে গেলে
কেউ মনে রাখে না
যারা মনে রাখে
তারা মনে রাখে।

প্রয়োজন ফুরিয়ে যায়
অশীতিপর বসন্তের মতো।

শীত চলে যায়
পড়ে থাকে ঝরা পালক
ভ্রমণক্লান্ত পরিযায়ী ওম
পাহাড়ের নিঃসঙ্গতায়
স্মৃতি হয়ে ছড়িয়ে থাকে
জীবনতৃষ্ণাসম
অদৃশ্য অন্তর্জাল।

কেউ চলে গেলে
কেউ মনে রাখে না।

মিছামিছি লোভ দেখাচ্ছে
বাবুর আলী গোলদার
‎কিছু ইতর প্রাণী মলমূত্র ত্যাগ করছে
‎দুর্গন্ধ নাকে আসছে
‎নারী কী পুরুষ চেনা দায় হচ্ছে
‎সর্বাঙ্গ ঢাকা আছে।

‎বিরতিহীন হাঁটছে
‎এ পাড়া ও পাড়া যাচ্ছে
‎ফিসফিসিয়ে বলছে,
‎অনন্তকাল সুখভোগের লোভ দেখাচ্ছে।

‎বাহ্ সুখ যেন ওদের হাতে
‎ মিছামিছি লোভ দেখাচ্ছে
‎সরলমনা মানুষগুলো কি বুঝতে পারছে?

 

 

Ads small one

জৈব আশীর্বাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
জৈব আশীর্বাদ

তানিয়া হাসান
গমনের বৃত্তান্ত জানাই ছিল
তবু ছিপছিপে জৈব আলোয়,
পাগলা ঠোঁটে কাঁঠালপাতাই একমাত্র সত্য।
কী অদ্ভুত! কোনকিছুই এড়ায়নি সে দাঁত-
পৃথিবীর সব ভোগ চুষে নিয়ে নির্যাস করেছে মধূ
জোড়ায় জোড়ায় বসন্ত জন্ম দিয়েও হয়নি পিতা!
ডাকনামেও শীৎকারের গন্ধ
অথচ মিষ্টির কারিগরের মৃত্যুদ- হলো ধর্ষণের অভিযোগে ;
প্রেমকে ক্রিয়ায় বেঁধে বহুগামী হলো মায়া।

নির্বোধ হাওয়ায় চরিত্র হারালো বটগাছ!
আলোর চশমা জানলোই না,
মধু থেকে শরীর খুলে গেলেই শুধু রংধনু হয়
আর একমাত্র আকাশই বহুগামী!

যদিও পাগলা দিক-ভাইরাসে আক্রান্ত
তবুও গমনে ডুব দিলে সে-ও সর্বগামী
প্রস্থান শেষে পড়ে থাকে আশীর্বাদ!

আশাশুনিতে চুরির মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
আশাশুনিতে চুরির মামলার আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ইউনুছ গাজী। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আশাশুনি থানার একটি চুরি মামলার (মামলা নং-৩৪/১৫১, তারিখ- ৩১ জুলাই) সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর

শাহীন রেজা
দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর
রোদের নরুন আঁটা মেয়ে পালিয়েছে
আধখানা ভুট্টার ক্ষেতে
তিতিরের ডাক শুনে বাড়িয়েছে
ছায়াহাত ঘুমের কৃষক,
তুমিও তুলছো হাই
আজ তবে নেই কোনো দোয়েল উৎসব?
মেনকার রূপ আঁকা সজনের ডালে
একটি শালিক লুকিয়ে হলুদ ঠোঁট
খুঁজে যাচ্ছে প্রণয়ের বিভা
নদীটির নাম যদি কালীগঙ্গা হয়
তবে তার সানুদেশে মেঘেরা লিখেছে নাম
সিঁদুর-কালিতে
ছায়ার স্তন জুড়ে কিলবিল মনসার নীল
সে দুগ্ধ জানায় প্রীতি তোমাকে আমাকে
বসন্ত বাতাসে লীন জীবন অচিন।