রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মিত্র দেশ জার্মানির সঙ্গে উত্তেজনার মধ্যে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন গত শুক্রবার এ সিদ্ধান্ত নেয়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করার কয়েকদিন পরই এই পদক্ষেপ নেয়া হলো।

একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রেসিডেন্ট এসব অপ্রয়োজনীয় মন্তব্যের যথাযথ জবাব দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজও প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে একই তথ্য জানিয়েছে।

ইরান যুদ্ধের ক্ষেত্রে যথেষ্ট সমর্থন না দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যেসব ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না, সেসব দেশ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি তিনি বিবেচনা করছেন।

এর আগে পলিটিকো জানিয়েছিল, ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের বক্তব্যে মার্কিন সামরিক বাহিনীর ভেতরেও বিস্ময় তৈরি হয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন এবং এটিকে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের মতো জটিল পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।

মের্ৎস বলেন, এই সংঘাত আমাদের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি করছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানে ইউরোপীয় দেশগুলো সরাসরি অংশ নিতে অনীহা দেখিয়েছে। তবে শুরুতে তারা প্রকাশ্যে সমালোচনা না করলেও, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এখন সমালোচনা বাড়ছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে মের্ৎসকে উদ্দেশ করে বলেন, তিনি যেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানে বেশি মনোযোগ দেন এবং ইরান ইস্যুতে ‘হস্তক্ষেপ’ না করেন।

Ads small one

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় আনছার আলী মোড়ল (৯২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কাশিমাড়ী সড়কের শংকরকাটি জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী মোড়ল উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি এলাকার মৃত একিম আলী মোড়লের ছেলে।

আটককৃতরা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা বাবু (১৭) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে সেলিম হোসেন (১৭)।

নিহতের ছেলে নূর হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী মোড়ল স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাজারের দোকান থেকে চা খেয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় শ্যামনগর সদর থেকে কাশিমাড়ীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

Oplus_131072

তালা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদ্যপদপ্রাপ্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি নিজ এলাকার নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার (৩১ মে) সকালে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ উপলক্ষে নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকল নেতাকর্মী একত্রিত হন।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল দল-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সরকারের হাত শক্তিশালী করে দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে সুস্থ ধারার — পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব ও জাতিবান্ধব।

বক্তব্যের শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্লোগান

“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার শপথ নিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Oplus_16908288

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের নেতৃত্বে জিয়ার সৈনিকরা শনিবার (৩০ মে) এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে অধ্যাপক ডা. শহিদুল আলমসহ বিশেষজ্ঞ ১৪ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দল্লাহ সিদ্দিকী, এসডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেনসহ জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।##