তালায় উপজেলা মহিলা দলের আলোচনা সভা
Oplus_131072
তালা প্রতিনিধি: সংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তালায় উপজেলা মহিলা দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে তালা বাজারে উপজেলা মহিলা দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিলা নেত্রী রাশিদা বেগম, আকলিমা বেগম, হাফিজা বেগম, জাহানারা বেগম, সেলিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।












