তালায় বারাত প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট
পাটকেলঘাটা প্রতিনিধি: মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন-এই স্লোগানকে সামনে রেখে তালায় ইসলামকাটি ইউনিয়নের বারাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বারাত যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরার মুকুন্দপুর ফুটবল একাদশ ও তালায় জাতপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলাটির শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আবদুল আলিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল সোবান সরদার, ইউপি সদস্য প্রার্থী গাজী আল মামুন, মুজাহিদুল ইসলাম, অসীম কুমার দাশ ও মনিরুল গাজী প্রমুখ।
নির্ধারিত খেলা শেষে জাতপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরার মুকুন্দপুর ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও তরুণ সমাজসেবক গাজী আল মামুন।









