সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক মো. শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি মো. আনিছুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম হায়দারসহ ১৩টি সিএসও’র প্রতিনিধিরা। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অচিন্ত্য সাহা। পরে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ জেড এম মৌসুম ইসলাম ও মো. হাফিজুর রহমান। কর্মশালায় প্রায় ৪০জন অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

Ads small one

লাঠি খেলা ও জারির গানে কুলতলী বাজারের বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
লাঠি খেলা ও জারির গানে কুলতলী বাজারের বর্ষপূর্তি উদযাপন

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জারি গানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী বাজারে বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী কুলতলী গ্রামের ঘাইন ঘর মোড়ে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একসময় কুলতলী গ্রামের এই ঘাইন ঘর নামক স্থানটি ছিল এলাকার ঐতিহ্যবাহী ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল উৎপাদনের প্রধান কেন্দ্র। গরুর চোখ বেঁধে ঘানি ঘুরিয়ে তেল তৈরির সেই ঐতিহাসিক স্মৃতিকে ধরে রেখে এখানে গড়ে ওঠে বাজারটি। সেই বাজারের বর্ষপূর্তি উপলক্ষে গ্রামীণ লাঠি খেলা এবং জারি গানের আসর বসে, যা নতুন প্রজন্মের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করে।
বিশিষ্ট সমাজসেবক সুবিত কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক আব্দুর রাজ্জাক সরদার, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সিএনআরএস-এর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের লোকজ সংস্কৃতি ও উৎসব গ্রামীণ জনপদে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বড় ভূমিকা পালন করে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতিবছর এমন আয়োজন করা প্রয়োজন। রাতের দিকে মনোজ্ঞ জারি গানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালতের আইনি সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩০ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩০ প্রার্থী

সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ’-এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরাতন সাতক্ষীরায় সংগঠনের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ২১টি পদের বিপরীতে মোট ৩০ জন শিল্পী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সংগঠনের ১০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঊষার নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মো. শামসুজ্জোহা, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান এবং টিভি নাটক পরিচালক মো. মুছা করিম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১টি পদের বিপরীতে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সমঝোতার চেষ্টা চললেও শেষ পর্যন্ত একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেনÑসাবেক সভাপতি ও কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক, সিঅ্যান্ডএফ নেতা মো. শাহানুর ইসলাম শাহিন, মো. ফরিদ উদ্দিন মাসউদ, অনুজিৎ কুমার ম-ল, মো. আরিফুজ্জামান আপন, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, রুহুল আমিন ময়না, শেখ নূরুল আফসার সেলিম, বদরুজ্জামান খোকা, শেখ নূরুল হুদা ফুল, ইব্রাহিম হোসেন, শেখ মনিরুল ইসলাম মনির, প্রভাষক ছন্দা রানী ম-ল, শাম্মী আক্তার কুমকুম, বেলাল হোসেন, কর্ণ বিশ্বাস কেডি, বিল্লাল হোসেন গাজী, হযরত আলী, আল মনির, রাবেয়া বসরি ময়না ও জাহিদ হাসানসহ অন্যান্যরা।
শিল্পীদের এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক সহযোগিতায় রয়েছেন সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ ও এম আলমগীর আলম।