তালার জাপার সাধারণ সম্পাদক আলাউদ্দীনের স্মরণসভা, মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মরহুম এস. এম. আলাউদ্দীনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেল ৫টায় আছরের নামাজের পর পাটকেলঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভাপত্বিত করেন তালা উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহা. মঈনুদ্দীন বুখারী।
সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. নুরুল ইসলাম খোকার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল আলীম বাবু, তালার সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ক্রীড়া সংগঠক মো. আলতাফ হোসেন প্রমুখ।









