দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও সরিষার বীজ
দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি/টিএসপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়েছে।









