দেবহাটায় সাইবার ইউজার দলের ১১ সদস্যের আংশিক কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল সাতক্ষীরা জেলা শাখার অধীন দেবহাটা উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর প্রকাশিত কমিটির তালিকায় শামীম হোসেনকে সভাপতি ও শাহীন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আজগর আলী, সহসভাপতি আজমীর হোসেন, তরিকুল ইসলাম শুভ ও আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আকাশ ও তাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তানভীর।
সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আকবর আলী আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে বিএনপি ও দেশের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।












