দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছে: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, গভীর ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিকপূর্ণ দিন। সত্য, বিশ^াস, প্রেম, ভালোবাসা ও শান্তি সমাজে টিকে থাকবে আশা নিয়ে। সেই আশা নিয়ে সমাজে ক্ষুদ্র ও গোষ্ঠী সার্থের উর্ধ্বে উঠে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এই সুযোগটি ২৪ এ গণঅভ্যুত্থান আমাদের নতুন করে এনে দিয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে যশোর টাউন হল প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কেউ কেউ ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায় ও ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক মো: রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন। অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এসময় বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান-কল্যাণ ফ্রন্টসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। তথ্যবিবরণী









