মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বিসিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বিসিবির

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব। আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ২৩ বছর বয়সী এ পেসারকে দলে ফেরানো হলো।
আবুধাবিতে গত বছরের অক্টোবরে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তানজিম। বিপিএলের পরপরই পিঠের ইনজুরিতে পড়েন তিনি। পিঠের চোট থেকে সেরে না ওঠায় গত মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও তার জায়গা হয়নি দলে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা থেকে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।

Ads small one

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-এক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-এক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে সিআর-২৩৪/২৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান নিজেই অভিযান পরিচালনা করে আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার সকালে তাঁকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. হারুনার রশিদ (পরিচয় অনুযায়ী), আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামি হারুনার রশিদের অবস্থান নিশ্চিত হয়ে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো বাংলাদেশ, স্মরণীয় ড্র আফগানিস্তানের

একমাত্র টেস্টের শেষ সেশনে পথের কাঁটা হয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তার উইকেট পতনের পর জয়ের জন্য আর ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে শেষ পর্যন্ত। বাংলাদেশ নিতে পেরেছে আর একটি উইকেট। ৮ উইকেট হারিয়েও আফগানদের লোয়ার অর্ডার দারুণ প্রতিরোধে আদায় করে নিয়েছে জয়ের সমান স্মরণীয় এক ড্র। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেটে করেছে ৩৪৬ রান।

যে কায়েস আহমেদ শেষ দিকে প্রতিরোধ গড়ে খেলেছেন। তিনি ৮ ওভার বাকি থাকতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু হাসান মাহমুদ তা হাতে জমাতে পারেননি। এর আগে দুটি রানআউটও মিস করে বাংলাদেশ।

রিয়াদ-দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
রিয়াদ-দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) স্থগিত করা হয়েছে।

এসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।

জরুরি প্রয়োজনে যাত্রীনা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।