সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডিপে, বাদ পড়েছেন ফ্রিমপং

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডিপে, বাদ পড়েছেন ফ্রিমপং

করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপেকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করেছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু এবারের দল থেকে বাদ পড়েছেন লিভারপুল উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং।
৫৫টি আন্তর্জাতিক গোল করে নেদারল্যান্ডসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ডিপে। ইনজুরির কারণে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকায় সম্প্রতি তার ম্যাচ ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তারপরও কোম্যান তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করেছেন। গত সপ্তাহে ব্রাজিলিয়ান সিরি-এ লিগে ফিরে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড মাত্র ৩৪ মিনিট মাঠে ছিলেন।

২০২৬ সালে ১৩ ম্যাচে মাত্র এক গোল করেছেন।

কোম্যান বলেন, ‘শারিরীক ভাবে ফিট হলে তার মানের একজন খেলোয়াড়কে আমি বাদ দিতে পারিনা।’

লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের মৌসুমের প্রথম ভাগ মোটেই ভাল কাটেনি ফ্রিমপংয়ের। যে কারণে তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।

ইনজুরির কারণে আরও বাদ পড়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড জাভি সিমন্স, ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার-ব্যাক মাথিস ডি লিট ও ইন্টার মিলানের ডিফেন্ডার স্টিফান ডি ভ্রিজ।

অধিনায়ক ভার্জিল ফন ডিকসহ কোম্যানের ২৬ সদস্যের দলে ১৫ জনই প্রিমিয়ার লিগের খেলোয়াড়।

স্কোয়াডে ফন ডিক ছাড়াও লিভারপুলের কোডি গাকপো ও রায়ান গ্রাভেনবাখ রয়েছেন। ব্রাইটনেরও তিনজন খেলোয়াড় এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

গ্রুপ-এফ’এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিশিয়া।

স্কোয়াড :

গোলরক্ষক : মার্ক ফ্লেকেন, রবিন রোফেস, বার্ট ভারব্রাগেন

ডিফেন্ডার : ন্যাথাস এ্যাকে, ভার্জিল ফন ডিক, ডেনজেল ডামফ্রাইস, ইয়ান পল ফন হিক, জুরিয়েন টিম্বার, জোরেল হাতো, মিকি ফন ডি ভেন

মিডফিল্ডার : রায়ান গ্রাভেনবাখ, ফ্রেংকি ডি জং, জাস্টিন ক্লুইভার্ট, টেয়ান কুপমেইনার্স, টিয়ানি রেইনডার্স, মার্টিন ডি রুন, গাস টিল, কুইনটেন টিম্বার, ম্যাটস উইফার

ফরোয়ার্ড : ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপে, কোডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিলে, ওট ওয়েগর্স্ট।

Ads small one

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার সুধী ও গুণীজন উপস্থিত ছিলেন। পরে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে, খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদার রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।

কলারোয়ায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
কলারোয়ায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ইউপি প্রশাসক মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুন নাহার ও ডলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, সর্বসাধারণের দোরগোড়ায় গ্রাম আদালতের তথ্য পৌঁছে দিতে ইতিমধ্যে উপজেলার হেলাতলা, লাঙ্গলঝাড়া, কয়লা ও জালালাবাদ ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে ‘সচিত্র বাংলাদেশ ও নবারুণ’ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের মাঝে ‘সচিত্র বাংলাদেশ ও নবারুণ’ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সচিত্র বাংলাদেশ ও নবারুণ’ নামের দুটি বই বিতরণ করা হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের এই দুটি প্রকাশনা সোমবার সকালে জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে এই বই দুটি বিতরণ করেন। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, কমিউনিটি অর্গানাইজার মনির হোসেন, যুব সদস্য সিহাব হোসেন, সাগর হোসেন, সাদিয়া সুলতানা এবং শিশু সদস্য আফিয়া আক্তার রসনী ও আম্বিয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বই বিতরণকালে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশের জীববৈচিত্র্য, সংস্কৃতি ও সরকারের উন্নয়ন কর্মকা- সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বর্তমান প্রজন্মের বেশি বেশি পড়াশোনা করা প্রয়োজন।