মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল

সংবাদদাতা: সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহ, ইমরুল মাহমুদ মিনহাজ, মো. ইব্রাহিম হোসেন, আবু তাহের, আব্দুর রউফ, শিবপুর ইউনিয়ন সভাপতি মাসুম মোল্লা ও সেক্রেটারি আব্দুল্লাহ ভুঁইয়া, আঁগরদাড়ি ইউনিয়নের সেক্রেটারি আলামিন মিঠু, ঝাউডাঙ্গা ইউনিয়নের সভাপতি মোঃ আফছার আলী মন্ডন, ধুলিহর ইউনিয়নের আহবায়ক আব্দুর রউফসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান। এতে সদর উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Ads small one

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা

পত্রদূত ডেস্ক: খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং পরিবার থেকে সচেতনতা তৈরির ওপর জোর দেন। তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাদকের প্রবেশপথ চিহ্নিত করে তা বন্ধ করা এবং মাদকের কুফল নিয়ে প্রচার-প্রচারণা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, জুলাই ও আগস্ট মাসে খুলনা বিভাগের ১০টি জেলায় মাদকের বিরুদ্ধে ২,৩৪৫টি অভিযান চালানো হয়েছে। এতে ৮৭০টি মামলায় ৭০১ জনকে সাজা দেওয়া হয়েছে।
অনলাইন ও সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সাতক্ষীরায় আইনজীবী ফোরামের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় আইনজীবী ফোরামের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

সভায় সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন পরিচালনা করার জন্য দ্রুতই জ্যেষ্ঠ আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়। সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল আমিন, খাজরা ইউনিয়নে অ্যাডভোকেট মোস্তফা জামান এবং কুল্লা ইউনিয়নে অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিমকে চেয়ারম্যান পদে প্রার্থী করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

কেশবপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অংশীজন সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
কেশবপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অংশীজন সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: প্রতœসম্পদ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রতœতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাগরদাঁড়ির মধুপল্লী জাদুঘর প্রাঙ্গণে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক মো. মুহিদুল ইসলাম।

ইউনিয়ন জামায়াত নেতা মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, শিক্ষক আনিছুর রহমান, সাংবাদিক এম এ রহমান, আব্দুল করিম, আক্তার হোসেন, এনামুল হাসান এবং সুধীসমাজের প্রতিনিধি মিজানুর রহমান ও হাবিবুর রহমান।