বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রতাপনগরে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা; জলাবদ্ধতা নিরসনে বরাদ্দের ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
প্রতাপনগরে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা; জলাবদ্ধতা নিরসনে বরাদ্দের ঘোষণা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, নির্বাচনী এলাকার জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট দূর করা তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি জানান, সুপেয় পানির সমস্যা সমাধানে ইতিমধ্যে ৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার বিকেল চারটায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতাপনগর ইউনিয়ন জামায়াত এই সংবর্ধনা সভার আয়োজন করে।
সংসদ সদস্য রবিউল বাশার বলেন, “কালিগঞ্জ ও আশাশুনি আমার দুই চোখের মতো। তবে এলাকার যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। আমার নির্বাচনী এলাকায় প্রায় তিন হাজার কিলোমিটার সড়কের মধ্যে দুই হাজার কিলোমিটারই কাঁচা। আর পাকা রাস্তাগুলোর বেশির ভাগই চলাচলের অনুপযোগী। আমি সব কটি রাস্তা পাকাকরণের জন্য ইতিমধ্যে ডিও লেটার দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আড়াই মাসের মতো সময় পেয়েছি। এই সীমিত সময়ের মধ্যেই এলাকার চেহারা বদলে দিতে চাই। তবে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে আমাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে।”
সংবর্ধনা সভায় যোগ দেওয়ার আগে সংসদ সদস্য রুইয়ের বিল, কুড়িকাহুনিয়া ভাঙন এলাকা ও ভাসমান সেতু পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রতাপনগর এপিএস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা মুজিবর রহমান সংসদ সদস্যের হাতে মানপত্র তুলে দেন।
ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁদের সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। রবিউল বাশার এলাকাবাসীর দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

Ads small one

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ার নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও সাতক্ষীরা এসডি হসপিটালের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এই মানবিক কর্মসূচির মিডিয়া পার্টনার দৈনিক খবরের কাগজ।
ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মেডিসিন অফিসার ডা. সুব্রত বিষ্ণু।

ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট মুজাহিদুল ইসলাম, আশার আলো কিশোরী টিমের সভাপতি শিখা দাস, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মাসুদ হাসান, লিমন দাস, মাহি প্রমুখ।

চিকিৎসাসেবা পেয়ে ঋষিপাড়ার বাসিন্দা দিপালী দাসী বলেন, ঋষিপাড়ার অধিকাংশ মানুষ গরীব। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারে না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখায় না। এই উদ্যোগ আমাদের অনেক উপকারে আসবে।

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান বলেন, নানা সংকটে ঋষিপাড়ার মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত অতি তাপপ্রবাহ ও জলাবদ্ধতা বস্তিবাসী মানুষের জীবন এবং জীবিকাকে ভীষণভাবে প্রভাবিত করছে। তাপপ্রবাহের কারণে তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন।জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই স্বাস্থ্য ক্যাম্প সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।

কলারোয়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
কলারোয়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদদাতা: ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাথ একাডেমির পরিচালক বিলকিছ খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সটজেন ইংলিশ লিডার এর পরিচালক মো. আবু সেলিম সাজু ও মো. আবুল হাসানাত শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনতাসি জাহান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এস. এম. আবিদ রায়হান ইংরেজিতে বক্তব্য দিয়ে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন। এছাড়[া ছাত্রী তাসনিম হক দৃষ্টি নিজের অনুভূতি ব্যক্ত করেন।

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ম্যাথ একাডেমি থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— এস. এম. আবিদ রায়হান, রাশীদ আরিফ, জুবায়ের ইসলাম রাজ, এহসানুল হক জুবায়ের, মুত্তাকি, ফাহিম হোসেন, তাসনিম হক দৃষ্টি ও সুমাইয়া সুলতানা।

সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— জেসিনা আফরিন অদিতি, অরিজিৎ স্বর, রুদ্রনীল পাল, তিথী, ফারহানা ইয়াসমিন ও তাশরিফ হোসেন।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রচারণা

সংবাদদাতা: সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের সচেতনতার অংশ বিশেষ মঙ্গলবার (২৮ জুলাই ‘২৬) বিকালে সাতক্ষীরা শহরের অদূরে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক প্রচারণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন, সহকারী শিক্ষক এস এম মোক্তাদুল আলম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন।

কর্মশালা শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।