মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ফেসবুকে মন্তব্যের জেরে হামলা: আশাশুনিতে ৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
ফেসবুকে মন্তব্যের জেরে হামলা: আশাশুনিতে ৫ জনের বিরুদ্ধে মামলা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আমলী ৮ নম্বর আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী দক্ষিণ দাদপুর গ্রামের মাকফুর রহমান (৩২)। আরজিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় একটি মসজিদের সাবেক ইমামের অনৈতিক কর্মকা- নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি মন্তব্য (কমেন্ট) করেছিলেন। এর জেরে গত ১৯ জুন রাতে আগরদাড়ী গ্রামের একটি চায়ের দোকানের সামনে আসামিরা দলবদ্ধভাবে লোহার পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। হামলায় গুরুতর জখম মাকফুর প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মামলায় আফজাল হোসেন, হৃদয়, সাদ্দাম হোসেন, রুস্তম আলী ও বাবুর আলীকে আসামি করা হয়েছে।

 

Ads small one

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিতর্ক ও রচনা উভয় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল দলকে পরাজিত করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের মায়িশা মুমতাজ। অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়রা রহমান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কলারোয়া মডেল হাইস্কুলের তানভীর রহমান ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের আনিকা নাওয়াব। কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়, খুলনা আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৌরভ দেবনাথ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। মডারেটর ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।সমাপানী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা ও সাইদুজ্জামান লাভলু, শিক্ষক আব্দুল আলিম, মাওলানা কামাল হোসেন প্রমুখ।

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলা, ১৭বিজিবির সুবেদার ফরিদুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদেশ মল্লিক, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, নাসরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং ও অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ গ্রহণ, যানজটে ভোগান্তি নিরসনে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করে পশু জবাই, ভারত থেকে অবৈধপথে মাদক আসা বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জাতীয় পর্যায়ে সেরা দৌঁড়বিদের পুরস্কার বিজয়ী শিক্ষার্থী জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে একই স্থানে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
দেবহাটা মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২০২৭ সালের পরীক্ষার্থী) ছাত্রীদের অভিভাবকদের নিয়ে এই সমাবেশের আয়োজন করেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম।
সমাবেশে অধ্যক্ষ আবুল কালাম বলেন, “পরীক্ষার্থীরা দিনের অধিকাংশ সময় বাড়িতে কাটায়। তাই তাদের পড়াশোনা ও চরিত্র গঠনে অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। অভিভাবকেরা কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে শিক্ষার্থীরা সঠিক পথে পরিচালিত হবে।” সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব অভিভাবককে নিয়ে এ ধরনের সমাবেশ আয়োজন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রভাষক হাফিজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মিলনী বালা মন্ডল, সাংবাদিক আব্দুর রব লিটু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলী রেজা।