শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ (সোমবার) ফুলবাড়ি গেটস্থ বক্ষব্যাধি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, হঠাৎ করেই দেশজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে শিশুমৃত্যু বেড়ে যায়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চয়তার মধ্যমে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব। তাই এই প্রার্দুভাবের হাত থেকে আমাদের শিশুদেরকে সুরক্ষার জন্য সরকার তাৎক্ষণিক মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মধ্য দিয়ে আজ খুলনাতেও এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

 

এসময় গণমাধ্যমকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারাই পারেন সমাজের প্রতিটি স্তরের জনগণকে এই টিকা বিষয়ে সচেতন করে তুলতে। আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করতে হবে যেন একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে। তাহলেই এই কর্মসূচির স্বার্থকতা আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন, খুলনা ইউনিসেফ এর চীফ মোঃ কাওসার হোসেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিভাগের ১০ জেলায় ১৫ লাখ ৯৭ হাজার ৮২১ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৮৯ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা াধীবঢ়র.মড়া.নফ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে। তথ্যবিবরণী

Ads small one

লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক ও সম্পাদক মোহন কুমার মন্ডল।

এছাড়াও সভায় উপস্থিত লিডার্সএর সাধারণ পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মন, বিধু¯্রবা মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনা বিলকিস, লিপিকা রায়, জি এম নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। তারা লিডার্স এর জলবায়ুর প্রভাব মোকাবেলা, প্রান্তিক মানুষদের উন্নয়নে লিডার্সের অবদান, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষি উন্নয়ন, বনায়ন ও বন সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে লিডার্সের কার্যকরী ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট প্রতিবেদন অনুমোদন, ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থ বছরের অডিটর নিয়োগ, ২০২৬-২০২৭ সালের বাজেট অনুমোদন ও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

 

 

সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

সংবাদদাতা: সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল খেলোয়াদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মাদক না বলি, জীবনকে ভালোবাসি এবং খেলাধূলাকে হ্যা বলি এই প্রতিবাদ্যকে সামনেই রেখে এই আয়োজন বরা হয়।

 

সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগরে শনিবার বিকালে ক্রীড়ামোদীদের মাঝে এই ফুটবল বিতরণ করেন, সাংবাদিক আবু সাঈদ। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ আবু হাসান, আরশাদ আলী, জনি প্রমূখ।

 

মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যক্তিকে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ঝাঁপা ইউনিয়ন শাখা জামায়াতের পক্ষ থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিল্লুর রহমানের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মকবুল হোসেন, আয়ুব হোসেন, আসাদুজ্জামান, আমিনুর রহমান, তারিকুল ইসলাম, নুরুল হক, রিসাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। তারা জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।