ব্যাংদহা বাজার উন্নয়নে নগদ অর্থ প্রদান
সংবাদদাতা: শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে বণিক সমিতির সভাপতি সম্পাদকের হাতে।
ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সহযোগিতায় ব্যাংদহা বাজারের সার্বিক উন্নয়নের জন্য নগদ অর্থ ৮০ হাজার টাকা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রদান করেন ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মোঃ আবু ছালেক।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংদহা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ রেজা, সাধারণ সম্পাদক আল আমিন খাইবার, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান আক্তার, কার্যকরী সদস্য ডাক্তার অসীম কুমার, আব্দুর রকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।









